ঢাকা ০১:৪০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

ওটিটিতে এলো আলাদিনের জেসমিনের হরর সিনেমা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ ২৮৩ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

বিখ্যাত আরব্য রজনীতে যেমন তুমুল জনপ্রিয় চরিত্র আলাদিন তেমনি সৌন্দর্য, সাহস ও বুদ্ধিমত্তার জন্য মায়াবতী জেসমিনের গ্রহণযোগ্যতাও কম নয়। বহুবার বহু দেশে এই চরিত্র হাজির হয়েছে নাটক-সিনেমার পর্দায়। সর্বশেষ হলিউডে জেসমিন চরিত্রে অভিনয়ের সুবাস ছড়িয়েছেন নাওমি স্কট। সেই অভিনেত্রী চলতি বছরে রুপালি পর্দায় ফিরেছেন হরর সিনেমা দিয়ে। এর আগে ২০২২ সালে মুক্তি পেয়েছিল ‘স্মাইল’। সেখানে অভিনয় করেছিলেন নাওমি। তারই সিক্যুয়েলটি মুক্তি পেয়েছে গেল অক্টোবরে। এতেও মূল ভূমিকায় রয়েছেন এই অভিনেত্রী। স্কাই রাইলি নামে এক পপ স্টার চরিত্রে দেখা গেছে তাকে। হলিউডের গণমাধ্যম নিশ্চিত করছে, সিনেমাটি আজ ৩ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রের দর্শকেরা পারামাউন্ট+ স্ট্রিমিং সার্ভিসে উপভোগ করতে পারবেন। ধীরে ধীরে যুক্তরাজ্যসহ বিশ্বের নানা দেশের দর্শকের জন্য অনলাইনে মুক্তি দেয়া হবে। আপাতত যুক্তরাষ্ট্রের যে কোনো দর্শক প্রাইম ভিডিও, আইটিউনস এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে ‌‘স্মাইল ২’ কিনতে বা ভাড়া নিতে পারবেন। আর যুক্তরাজ্যের দর্শকেরা প্রাইম ভিডিও এবং আইটিউনসে সিনেমাটি প্রি-অর্ডার করতে পারবেন, যাতে সিনেমাটি মুক্তি পাওয়ার পর তারা এটি দেখতে পারেন।‘স্মাইল ২’ পরিচালনা করেছেন পার্কার ফিন। এতে নাওমি ছাড়াও অভিনয় করেছেন রোজমেরি ডিওইট, লুকাস গেজ, মাইলস গুটিরেজ-রাইলি, পিটার জ্যাকবসন, রে নিকোলসন, ডিলান গেলুলা এবং রাউল কাস্তিলো। সিনেমার প্রথম পর্ব থেকে কাইল গ্যালনারও তার চরিত্র জোয়েল হিসেবে ফিরে এসেছেন।‘স্মাইল ২’ রটেন টমেটোসে ৮৬% রেটিং পেয়েছে, যা প্রথম সিনেমার ৭৯% রেটিংয়ের চেয়ে বেশি। তবে সিক্যুয়েলটি বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। প্রথম সিনেমাটি বিশ্বব্যাপী ২১৭.৪ মিলিয়ন ডলার আয় করেছিল। আর ‘স্মাইল ২’ ছবির আয় এখন পর্যন্ত ১৩১.৯ ডলার মিলিয়ন। তবে ছবির টিম রিভিউ নিয়ে খুবই সন্তুষ্ট। দর্শক আগের পর্বের চেয়ে দ্বিতীয়টির প্রশংসা করছেন অনেক বেশি।

ট্যাগস :

ওটিটিতে এলো আলাদিনের জেসমিনের হরর সিনেমা

আপডেট সময় : ০৩:২৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪