এসময়ের সর্দি-কাশি কি করোনার নতুন ভ্যারিয়েন্টের লক্ষণ?
- আপডেট সময় : ০২:৪৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪ ৩৬৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
শীত যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে কোভিড সংক্রমণের ঝুঁকি। এরই মধ্যে দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য অধিদফতরের ২৭ জানুয়ারির বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৪৬ হাজার ৯৬৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২৯ হাজার ৪৮১ জন। এখনও পর্যন্ত শনাক্তকরণের হার ১৩.০৯ এবং মৃত্যুর হার ১.৪৪ শতাংশ।
এমনকি এবার করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট জেএন.১ চোখ রাঙাচ্ছে। করোনার নতুন সাব-ভেরিয়েন্ট জেএন.১-এর লক্ষণগুলো কী কী বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো জ্বর, সর্দি, গলাব্যথা, মাথাব্যথা ইত্যাদি।
তবে সাধারণ সর্দি-কাশিতে এই লক্ষণগুলো দেখা যায়। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, নতুন কোভিড ভেরিয়েন্টের লক্ষণগুলি হালকা থেকে মাঝারি হয়।
যেমন জ্বর, সর্দি, গলা ব্যথা এবং মাথাব্যথা হতে পারে। সাধারণত চার থেকে পাঁচ দিনের মধ্যে অবস্থার উন্নতিও হয়। ক্ষুধা কমে যেতে পারে। পাশাপাশি ক্রমাগত বমি বমি ভাবও হতে পারে। জেএন.১ রূপের আরেকটি উল্লেখযোগ্য লক্ষণ হলো চরম ক্লান্তি।
অতিরিক্ত ক্লান্তি এবং পেশী দুর্বলতা। কিছু ক্ষেত্রে, আক্রান্ত ব্যক্তি গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যাও অনুভব করতে পারে, যার ফলে হজমের সমস্যা হতে পারে।





















