ঢাকা ১২:৫২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

এবার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে মেহজাবিনের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ ৩৮৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
বর্তমানে নাটক, টেলিফিল্ম ও ওটিটি দিয়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। তবে অনেক দিন ধরেই মেহজাবীনকে ঘিরে চলচ্চিত্রপ্রেমীদের প্রশ্ন, কবে সিনেমার পর্দায় আসছেন এই অভিনেত্রী। এবার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে এই অভিনেত্রীর।

মেহজাবীন বড় পর্দায় তার আত্মপ্রকাশ ঘোষণা করার জন্য ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস বেছে নিয়েছিলেন। মেহজাবীন তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, এ বছর একটি সিনেমা নিয়ে হাজির হচ্ছেন তিনি। এরই মধ্যে সিনেমাটির শুটিং শেষ হয়েছে।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে মেহজাবিন বলেন, ২০২৩ সালের শুরুতে এই ছবির কাজ শেষ করি। গুণী নির্মাতা মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’ চলচ্চিত্রে অভিনয় করেছি আমি। ‘সাবা’ অর্থ যেমন সকাল, সকালের মৃদু বাতাস; আশা করছি আমার চলচ্চিত্র জীবনের সকালটিকেও সবাই অকৃত্রিম ভালোবাসায় আচ্ছন্ন করে রাখবেন।

গল্প, চরিত্র, পরিচালকের নির্মাণ, প্রতিভাবান অভিনয়শিল্পী এবং পর্দার পেছনের প্রতিভাবান কলাকুশলীদের সঙ্গে অভিনয়ের সুযোগ- সব মিলিয়ে ‘সাবা’ আমার জীবনে একটি বিশেষ নাম হয়ে থাকবে।

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯’ প্রতিযোগিতায় জয়ের পর মেহজাবিনের প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’। ২০১৩ সালে, শিখর শাহনিয়াতের নাটক ‘আপেক্ষার ফটোগ্রাফি’ ছিল মেহজাবিনের জন্য বড় একটি টার্নিং পয়েন্ট।

গত ভালোবাসা দিবসে মুক্তি পায় মেহজাবীনের ওয়েব সিরিজ ‘আরারাত’। ভিকি জাহিদ পরিচালিত ধারাবাহিকে রূপা চরিত্রে দেখা গেছে এই অভিনেত্রীকে।

এবার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে মেহজাবিনের

আপডেট সময় : ০৫:৩৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪