ঢাকা ১২:৪২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

এবার টালিউডের সিনেমায় পরীমণি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪ ২৫০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমণি। এবার ঢাকাই ছবির গণ্ডি পেরিয়ে টলিউডের সিনেমায় নাম লেখাতে চলেছেন তিনি। তার সঙ্গে দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেতা সোহমকে। সিনেমার নাম ‘ফেলুবকশি’। সিনেমাটি পরিচালনা করবেন দেবরাজ সিনহা। ২৬ মার্চ থেকে কলকাতার লোকেশনে এর শুটিং শুরুর কথা।

এর আগে ঢাকা-কলকাতার যৌথ প্রযোজনায় পরীমণি অভিনয় করলেও এবার সম্পূর্ণ পশ্চিমবঙ্গের একটি প্রযোজনা সংস্থার অর্থায়নে নির্মিত সিনেমায় অভিনয় করবেন পরীমণি।

বুধবার (১৩ মার্চ) সকালে দেশের একটি গণমাধ্যমে কলকাতার সিনেমায় অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন পরীমনি।

পরীমনি বলেন, অনেক আগে থেকেই কলকাতার সিনেমায় কাজের প্রতি আমার লোভ ছিল। আমার মনে হয়েছে— তাদের কাজগুলো অনেক গোছানো। ফলে কাজটি সুন্দরভাবে শেষ হয়ে মুক্তি পায়। গত বছর ওখানে পুরস্কার গ্রহণকালে আমি বলেছিলাম, কলকাতায় আমি কাজ করতে চাই। এরপর থেকেই আমার হাতে চিত্রনাট্য আসা শুরু হয়। যেহেতু কাজ করার ইচ্ছা অনেক দিনের, তাই ভাবলাম এ সিনেমা দিয়েই শুরু করা যায়।

জানা গেছে, ‘ফেলুবকশি’ একটি থ্রিলার সিনেমা। পরীমনির চরিত্রের নাম লাবণ্য। বলা যায় রহস্যময় চরিত্রে দেখা যাবে তাকে। পরীমনি জানান, আগামী সপ্তাহে একটি সিনেমার জন্য কলকাতা যাচ্ছেন তিনি। শুটিংয়ের আগে পাঁচ দিনের গ্রুমিং ক্লাসে অংশ নেবেন তিনি। কলকাতায় একটি বিজ্ঞাপনের শুটিংও করবেন পরীমনি।

এবার টালিউডের সিনেমায় পরীমণি

আপডেট সময় : ০৭:৪০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪