ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন Logo হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি Logo দেশের প্রথম কমিউনিটি ভিত্তিক এগ্রো রিসোর্টের নকশা উন্মোচন করল সুখের খামার Logo শতাব্দীর পুরনো পৈত্রিক ভিটা দখলের পাঁয়তারা, নীরব প্রশাসন: নেত্রকোণায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ বাসিন্দাদের মানববন্ধন Logo ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: গালিবাফ Logo টানা কয়েকটি সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, যা ঘটেছিল রাধিকা আপ্তের সঙ্গে Logo এশিয়ান গেমস নারী ক্রিকেট • লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ, ১১৪ রানে জিতে ফাইনালে ভারত Logo দেশীয় শিল্প সুরক্ষা ও প্রতিযোগিতা বাড়াতে সরকারি ক্রয় আইনে সংশোধন Logo অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

এই প্রজন্মকে যেভাবে মূল্যায়ন করলেন রুনা লায়লা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ ৩০৪ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

কণ্ঠশিল্পী রুনা লায়লার আজ জন্মদিন। কততম? সে প্রশ্ন অনেকের মনে। প্রতি বছর সেই প্রশ্নে শিল্পীর জবাব – ১৭। সতেরো নভেম্বর জন্ম বলে রসিকতাচ্ছলে তিনি ১৭ বলেন, তা নয়। শিল্পীদের বয়স নাকি ওরকম আটকে থাকে একটা নির্দিষ্ট বয়সে! এই প্রজন্মের তরুণদের সম্পর্কে মূল্যায়ন জানতে চেয়ে বয়স নিয়েও মজার সব কথা বললেন রুনা লায়লা।

কিংবদন্তিতুল্য রুনা লায়লা যখন সতেরো বছরের তরুণ, তখন ১৯৬৯ সাল। এই ভূখণ্ডে সেবারও ঘটে যায় এক গণঅভ্যুত্থান। আজ জন্মদিনের লগ্নেও অভূতপূর্ব এক গণঅভ্যুত্থানের সাক্ষী হয়েছেন এই শিল্পী। তবে তার তরুণ মনে জমেছে কিছুটা ধূলা। বয়স প্রসঙ্গে জাগো নিউজকে তাই সহাস্যে তিনি বলেন, ‘বয়স কিছুটা বেড়েছে। এখন আমি ২৭।’ এই যে অল্প সময়ের ব্যবধানে বয়স দশ বছর বেড়ে গেল, কীভাবে?

সেসব পরে জানানো যাবে। আগে স্মরণ করিয়ে দেওয়া যাক রুনা লায়লার ফেলে আসা দিনগুলোর কথা। ভারতীয় উপমাহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী তিনি। বাংলা তো বটেই, উর্দু, হিন্দি, পাঞ্জাবি, সিন্ধি, গুজরাটি, বালুচ, পশতু, ফারসি, আরবি, স্প্যানিশ, ফরাসি, ইংরেজি ভাষাসহ ১৮টি ভাষায় ১০ হাজারের বেশি গান গেয়েছেন তিনি। ‘কখন বাজে বারোটা’, ‘যখন থামবে কোলাহল’, ‘বন্ধু তিন দিন’, ‘কাল তো ছিলাম ভালো’ গানগুলো নব্বইয়ের দশকে ছিল ‘ভাইরাল’ গান। তার কণ্ঠেই ‘দামাদাম মাস্ত কালান্দার’ আমাদের কানে পৌঁছেছিল। সেই শিল্পীর আজ ৭২তম জন্মদিন। রসিকতা করে সংখ্যাটি উল্টে তিনি আমাদের বললেন, ‘বয়স কিছুটা বেড়েছে। এখন আমি ২৭।

তবে কিংবদন্তিতুল্য রুনা লায়লার জন্মদিন উপলক্ষে আয়োজন রেখেছে গণমাধ্যম। প্রতি বছরের মতো আজও বিভিন্ন চ্যানেলে তাকে ঘিরে নানান অনুষ্ঠান থাকবে। আর স্বশরীরে তিনি গিয়ে হাজির হবেন চ্যানেল আইতে। গান শোনাবেন, চারণ করবেন সংগীতজীবনের নানান স্মৃতি। তাকে শোনা যাবে বেতারেও। বাংলাদেশ বেতার আজ তাকে নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। একজন শিল্পীর জীবনে আর কী চাওয়া থাকতে পারে?

নতুন প্রজন্মের শিল্পীদের উদ্দেশে পরামর্শ চাইলে রুনা লায়লা বলেন, ‘আমার মনে হয়, এই প্রজন্মের সব শিল্পীই খুব মেধাবী। তবে ওদের একটু সুযোগ দরকার। একটু সুযোগ পেলেই তারা অনেক কিছু করতে পারবে, আমার বিশ্বাস। সেই সঙ্গে আরও বলবো, সুযোগ পেতে হলে ওদের পরিশ্রমও করতে হবে। কিন্তু কাউকে না কাউকে তো সুযোগটাও তৈরি করে দিতে হবে। আমার সামর্থ্যে যতটা সম্ভব, ওদের এগিয়ে দেওয়ার চেষ্টা করছি। কেউ আমার কাছে কোনো পরামর্শ চাইতে এলে, আমি তাকে সময় দিই, দিকনির্দেশনা দিই।’

ট্যাগস :

এই প্রজন্মকে যেভাবে মূল্যায়ন করলেন রুনা লায়লা

আপডেট সময় : ০৩:৫২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪