ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

ঋতু পরিবর্তন: সর্দি-কাশি-গলা ব্যথা সারুন ঘরোয়া উপায়ে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ ৩১৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

আবহাওয়া এখন বেশ ঠান্ডা। শীতের আর দেরি নেই! এই সময়ে ঋতু পরিবর্তনের কারণে অনেকেই সর্দি-কাশি ও গলা ব্যথায় ভুগছেন! ঋতু পরিবর্তনের সময় জীবাণু আরও সক্রিয় হয়। যা গলায় খুসখুসে ভাব ও খুসখুসে কাশির মতো সমস্যা তৈরি করতে পারে। তাই এ সময় গলা ব্যথাকে অবহেলা করা ঠিক নয়।

অনেকে অজান্তেই গলা ব্যথা বা কাশি সারাতে অ্যান্টিবায়োটিক বা অ্যান্টি-অ্যালার্জিক ওষুধ খেয়ে থাকেন। চাইলে কয়েকটি উপাদান দিয়ে ঘরে বসেই এই সমস্যার সমাধান করতে পারেন। জান কি করতে হবে-

হলুদ দুধ: হলুদ দুধের স্বাস্থ্য উপকারিতা অনেক। আয়ুর্বেদে হলুদের একটি বিশেষ স্থান রয়েছে। হলুদের অনেক উপকারী গুণ রয়েছে। হলুদে উপস্থিত বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট যেকোনো ধরনের প্রদাহ কমাতে সাহায্য করে। অতএব, গলা ব্যথা এবং খুসখুসে কাশি নিরাময়ে হলুদ ব্যবহার করা যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এক্ষেত্রে গরম দুধের সঙ্গে একটু কাঁচা হলুদ মিশিয়ে খান।

আদা চা: গলা ব্যথার জন্য আদা চা খুবই উপকারী। নির্যাসে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট গলার যেকোনো সমস্যা দ্রুত নিরাময় করে। এছাড়া চায়ে রয়েছে বিভিন্ন উপকারী উপাদান। যা অনেক সমস্যার সমাধান করতে পারে। সর্দি, কাশি, গলা ব্যথা ও গলার খুসখুসে ভাব দূর করতে আদা, গুড় ও জোয়ান হতে পারে দারুণ উপকারী। এজন্য সামান্য গুড়ের সঙ্গে মিশিয়ে নিন আদা কুচি ও জোয়ান। দেখবেন সেরে যাবে গলার সব সমস্যা।

লবণ পানি দিয়ে গার্গল: গলা ব্যথা বা হুপিং কাশির সমস্যা সমাধানে লবণ পানি খুবই কার্যকরী। দিনে দু-তিনবার লবণ পানি দিয়ে গার্গল করলেও গলা ব্যথা খুব দ্রুত সেরে যাবে। সেই সঙ্গে কাশিও কমবে।

ঋতু পরিবর্তন: সর্দি-কাশি-গলা ব্যথা সারুন ঘরোয়া উপায়ে

আপডেট সময় : ০১:৫৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩