ঈদে রিলিজ হচ্ছে যুদ্ধবিরোধী গান “প্যালেস্টাইন : যুদ্ধ যুদ্ধ খেলা”
- আপডেট সময় : ০২:২৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪ ৪৩৯ বার পঠিত

বিনোদন ডেস্ক :
সাংবাদিক ও ফুটবলার কাজী ইমরুল কবীর সুমনের কনসেপ্ট, লিরিকস ও ডিরেকশনে তৈরী “প্যালেস্টাইন : যুদ্ধ যুদ্ধ খেলা” প্রতিবাদী জীবনমুখী গানটি পবিত্র ঈদ উল ফিতরের দিন ১১ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দে রিলিজ হচ্ছে। বর্তমান সময়ে বাংলাদেশের সঙ্গীতভূবনের ক্রেজ ফিডব্যাকের লিড ভোকাল, ‘বেনসন অ্যান্ড হেজেস স্টার সার্চ ২০০১’ প্রতিযোগিতার ‘বেস্ট সলো পারফর্মার‘ অ্যাওয়ার্ড জয়ী জনপ্রিয় ‘তুমি আমার জানরে বন্ধু’ গানের কন্ঠশিল্পী সুজন আরিফকে দিয়ে প্রতিভাবান সুরকার, গিটারিস্ট ও কন্ঠশিল্পী আফসার খোকনের সুরে দেশসেরা মিউজিক ডিরেক্টর মমতাজের জনপ্রিয় পাঙ্খা গানের সুরকার জাহিদ বাশার পঙ্কজের মিউজিক কম্পোজিশন ও সাউন্ড মিক্সিংয়ে প্রতিবাদী জীবন সঙ্গীতটি তৈরী হচ্ছে।
প্যালেস্টাইনের মুসলমানদের বিরুদ্ধে হানাদার ইসরাইল ও পশ্চিমাদের বর্বর নির্যাতনের বিরুদ্ধে এ গানটি হতে পারে বাংলাদেশের সঙ্গীতের জন্য নতুন মাইলস্টোন। প্যালেস্টাইনে নিহত হাজার হাজার নিরীহ মানুষ ও জন্মভূমি থেকে বিতারিত লক্ষ লক্ষ মুসলিমের পাশে দাঁড়াতে যুদ্ধবিরোধী এই গানটি তৈরী হচ্ছে। পশ্চিমাদের স্মরণকালের নির্মম নির্যাতনে মুসলিম জাতিহত্যা বন্ধে বিশ্ববাসীর জনমত গড়ে তুলতেই শান্তিপ্রিয় কিছু মানুষের এই প্রয়াস।
১৯৭১ সালের ১লা আগষ্ট মহান মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেডিসিন গার্ডেন স্কয়ারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিগৃহীত ও নির্যাতিত বাঙলীর মানুষের পাশে দাঁড়াতে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ (Consert for Bangladesh) এ সুরের মুর্ছনায় এক হয়েছিলেন এরিক ক্ল্যাপটন, বব ডিলন, জর্জ হ্যারিসন, বিলি প্রেস্টন, নিওন রাসেল, পন্ডিত রবি শঙ্কর, রিঙ্গো স্টার, ক্লাউস ভুরম্যান, ব্যাড ফিঙ্গার, পিট হ্যাম, টম ইভানস, জো মোল্যান্ড, মাইক গিবনস, অ্যালান বাটলার, জেমি এড ডেভিস, চাক ফিন্ডলে, মার্লিন গ্রীন, জেনি গ্রীন, জো গ্রীন, ডলোরেস হল, জিম হর্ণ, কমলা চক্রবর্তী, জ্যাকি কেলসো, জিম কেন্টনার, ওস্তাদ আলী আকবর খান, ক্লাউডিয়া লেনিয়ার, লো ম্যাক ক্রেরি, ওলি মিশেল, ডন নিক্স, ডন প্রেস্টন, কার্ল রিডলে, আল্লাহ রাখা। আমরা আজ প্যালেস্টাইনের হারিয়ে যাওয়া স্বাধীনতা পুনরুদ্ধারে তাদের পাশে দাঁড়িয়েছি। যুদ্ধবিরোধী “প্যালেস্টাইন: যুদ্ধ যুদ্ধ খেলা” (Palestine: War is a war game) গানটি তৈরী করে আমরা কঠিন সময়ে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াতে চাই। আমাদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে বিশ্ববাসীকে জানাতে চাই এই অসম যুদ্ধে আমরা শক্তিধর দখলদারদের পক্ষে নই বরং প্যালেস্টাইনের পক্ষে।
উল্লেখ্য, গানটি তৈরীর পর দেশী বিদেশী মিডিয়াতে সেটি প্রচার করা হবে। পাশাপাশি বিশ্ব দরবারে বিশেষ করে ফিলিস্তিন ও জাতিসংঘের সংশ্লিষ্ট দপ্তরে সেটি পাঠানো হবে।

















