ঢাকা ০৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শাড়ি-গাজরায় স্নিগ্ধ জয়া, ক্যাপশনে ‘পিরিতের বেদনা’ Logo সূর্যবংশীর পতনের মঞ্চ তৈরি করছে নিউজিল্যান্ড Logo ইশরাকের পদত্যাগ কার্যকর, প্রজ্ঞাপন জারি Logo ৪৩ বছর পর আগামী জুনে সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান আমানপুর Logo সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী Logo পটুয়াখালীর ঐতিহাসিক ভারানী খাল এখন কচুরিপানার জঙ্গল: ডেঙ্গু ঝুঁকিতে সবুজবাগ,আরামবাগ, কালিকাপুর বাসিন্দারা! Logo গাজীপুরে নদী থেকে বালু তুলে জলাশয় ভরাট, ড্রেজার ধ্বংস করল প্রশাসন Logo সৌদিতে বাংলাদেশি যুবক নজরুলের মৃত্যুদণ্ড কার্যকর, শোকে প্রাণ গেল ফুফুর Logo তথ্য পেয়েও ছুটতে পারে না ডিএনসি Logo বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি

ইশরাকের পদত্যাগ কার্যকর, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ২৪ বার পঠিত

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কার্যকর হয়েছে। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি।

এ বিষয়ে সোমবার (১৯ অক্টোবর) জারি করা প্রজ্ঞাপন মঙ্গলবার (২০ অক্টোবর) সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। এ পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রী তার সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন। ইশরাকের পদত্যাগের পেছনে রয়েছে রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে তার অংশ নেওয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক। গত শনিবার (১৭ অক্টোবর) ওই এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে অস্ত্র হাতে তার উপস্থিতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়।

ঘটনার পরদিন রোববার (১৮ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইশরাকের আলোচনা হয়। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দেন। তবে সোমবার সংবাদ সম্মেলনে ইশরাক নিজের সিদ্ধান্তকে স্বেচ্ছায় নেওয়া পদক্ষেপ হিসেবে তুলে ধরেন।

ইশরাক বলেন, মাদকবিরোধী অভিযানের উদ্দেশ্য ছিল মাদক নির্মূল করা। কিন্তু অভিযান নিয়ে বিতর্কের কারণে সরকারের কর্মকাণ্ড আড়ালে পড়ে যাচ্ছে এবং দল বিব্রত হচ্ছে বলে তিনি মনে করেন। এ পরিস্থিতিতে প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। তিনি আরও জানান, প্রতিমন্ত্রীর পদ ছাড়লেও ঢাকা-৬ আসন ও আশপাশের এলাকায় মাদক নির্মূল এবং জনজীবনের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ চালিয়ে যাবেন।

ইশরাক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হন। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারে তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পদত্যাগের প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে মন্ত্রিসভায় তার দায়িত্বের আনুষ্ঠানিক অবসান হলো। বর্তমানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন আহমেদ আযম খান। ইশরাকের পদত্যাগের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সেখানে প্রতিমন্ত্রীর পদটি শূন্য হলো।

এই পদত্যাগের পর মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর সংখ্যা কমে হলো ২৩ জন। এছাড়া মন্ত্রী রয়েছেন ২৬ জন।

ট্যাগস :

ইশরাকের পদত্যাগ কার্যকর, প্রজ্ঞাপন জারি

আপডেট সময় : ০২:৪২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬