ইলেকট্রন গতিবিদ্যার গবেষণায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী
- আপডেট সময় : ০৬:১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩ ৩২২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:
এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন আমেরিকান বিজ্ঞানী পিয়েরে অ্যাগোস্টিনি, গাঙ্গেরির ফেরেন্স অ্যান হুইলার এবং ফ্রান্সের অ্যান হুইলার। সোমবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস জানিয়েছে, ইলেকট্রন গতিবিদ্যার গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের এই পুরস্কার দেওয়া হয়। তাদের গবেষণা দেখায় কিভাবে ইলেক্ট্রন গতিবিদ্যায় পরীক্ষামূলক পদ্ধতি ব্যবহার করে আলোর অ্যাটোসেকেন্ড স্পন্দন তৈরি হয়।
নোবেল বিজয়ী এই বিজ্ঞানীরা পাবেন একটি নোবেল পদক, একটি সার্টিফিকেট এবং মোট ১১ মিলিয়ন বা ১ কোটি সুইডিশ ক্রোনা। এই ১.১ মিলিয়ন সুইডিশ ক্রোনাকে সেই বিভাগে ভাগ করা হবে যেখানে একাধিক নোবেল বিজয়ী থাকবেন। বর্তমান বাজারে এর মূল্য প্রায় ১ লাখ ৭ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় তা হবে প্রায় ১১ কোটি ১৩ লাখ টাকা (১ ডলার = ১১০.৭২ টাকা)!
পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয় ১৯০১ সালে। তারপর থেকে ১১৬ বার পুরস্কার দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ২২২ জন এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছেন। আমেরিকান পদার্থবিদ জন বার্ডেন একমাত্র ব্যক্তি যিনি দুবার এই পুরস্কার জিতেছিলেন।
মূলত ছয় দিন ধরে ছয়টি বিভাগে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। আগামীকাল বুধবার (৪ অক্টোবর) রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সাহিত্যে এবং শুক্রবার (৬ অক্টোবর) শান্তিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। দুই দিনের বিরতির পর আগামী ৯ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে।














