ইয়াবা-হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ০৭:১৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩ ২৪৪ বার পঠিত

ডেস্ক রিপোর্ট:
রাজধানী ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় ইয়াবা ও হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। ১৫ অক্টোবর রবিবার সন্ধ্যায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৩,২০,০০০ টাকা মূল্যের ৩২ গ্রাম হেরোইন এবং আনুমানিক ৬,০০০ টাকা মূল্যের ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোঃ মনির হোসেন (৫২), পিতা- মৃত খোয়াজ আলী হাওলাদার, মাতা- মৃত আয়শা খাতুন, সাং- বাগেরা, থানা- শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ ২। মোঃ হারুন (৩৬), পিতা- রুস্তুম আলী খাঁ, মাতা- বেগম, সাং- যৌতা, থানা- বাউফল. জেলা- পটুয়াখালী ৩। মোঃ মামুন মিয়া (৩৫), পিতা- মৃত মুমিন মিয়া, মাতা- শাহিদা বেগম, সাং- হামির্দি, থানা- ভাংগা, জেলা- ফরিদপুর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল ।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।

















