ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় এমপির ভাতিজা পরিচয়ে দাপট, সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবি Logo আপনি আওয়ামীগের চোর, সরাইল থানার ওসিকে রুমিন ফারহানা Logo মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo সিরাজগঞ্জের নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার ব্যক্তিগত বাসায় নেওয়ার অভিযোগ, জব্দ করে ইউপি চেয়ারম্যান Logo ইউপি সদস্য প্রার্থী আব্দুল হালিম হাওলাদারের যুব সমাজের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়কের পিতার ইন্তেকাল: সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন! Logo পূজামণ্ডপ পরিদর্শনের পর ফেসবুক পোস্ট ঘিরে বিতর্কে রুমিন ফারহানা Logo বিয়ের প্রলোভন ও অশ্লীল ভিডিওর ভয় দেখিয়ে নারী নির্যাতন: পটুয়াখালীতে জাহাঙ্গীর গাজীর বিরুদ্ধে ভূক্তোভূগীর সংবাদ সম্মেলন। Logo ৮,০০০ এমএএইচ ব্যাটারি ও স্মার্ট ফিচারে ভিভো ওয়াই৩২ Logo সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? বিরোধী দলীয় নেতার প্রশ্ন

ইতালিতে সম্প্রতি নৌকাডুবিতে মৃত্যুর ঘটনায় অভিবাসীদের অধিকার আদায়ে ভেনিসে প্রতিবাদ সমাবেশ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩ ৩৬৭ বার পঠিত

সোহানুর রহমান উজ্জ্বল,ইতালি প্রতিনিধি:
মানবতা তখনই সর্বোৎকৃষ্ট পর্যায়ে অবস্থান করে যখন তা পরিপূণর্ভাবে যথাস্থানে প্রয়োগ করা যায়। অন্যথায় মানবতা কথাটির প্রকৃত কোন অর্থ প্রকাশ পায় না। মানুষ থেকে মানবতার সৃষ্টি আবার মানুষ দ্বারাই সেই মানবতার ধ্বংস করা হয়।
সমুদ্রপথে ইতালিতে অনুপ্রবেশ করতে গিয়ে গত ২৫শে ফেব্রুয়ারি মৃত্যু বরন করেন শিশু সহ প্রায় ৭৬ জন অভিবাসন প্রত্যাশী। ভেনিসে আন্দোলনকারীরা মনে করেন সরকার বিভিন্ন দেশ হতে আসা অভিবাসীদের যে বিষয়ে আলোচনা করছেন, তা যদি সমুদ্রে তাদের আটকে না রেখে ভেতরে প্রবেশ করিয়ে নিতেন, তাহলে এতো মৃত্যু হতো না। ইতালির কঠোর সিদ্ধান্তের প্রতিবাদে ও মানুষের মানবিক অধিকার আদায়ের লক্ষ্যে ইতালির বিভিন্ন সংগঠনের সাথে একাত্মতা প্রকাশ করে সমাবেশে যোগদান করেন ভেনিস বাংলা স্কুল কর্তৃপক্ষ । অংশগ্রহণকারী সকল সংগঠনের একটাই স্লোগান ছিল ‘বাঁচার অধিকার সকলেরই আছে’। আন্দোলনকারীরা আরো বলেন, ‘প্রবাসীদের ডক্যুমেন্টস রিনিউ করার টাকা (premesso di soggiorno) প্রবাসীদের পিছনে খরচ হয় না, তাহলে কোথায় খরচ করা হয় এই টাকা। ইন্তেগ্রাযিওনের নামে কোথায় টাকা খরচ করছে।’ প্রতিবাদ সমাবেশে, সমুদ্রে নৌকা ডুবিতে নিহত সকলের জন্য এক মিনিট নিরবতা পালন করেন উপস্তিত সকলে। সে সময় বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় দিতে ইতালি সরকারের কাছে অনুরোধ জানিয়ে বক্তব্য রাখেন। ভেনিস মেস্ত্রের পিয়াচ্ছা ফেরেত্ততে হাজারো মানুষের উপস্থিতি বলে দেয়, বিবেকবান মানুষ ও মানবতা এখনো আছে এবং মানুষই মানুষের জন্য।

ইতালিতে সম্প্রতি নৌকাডুবিতে মৃত্যুর ঘটনায় অভিবাসীদের অধিকার আদায়ে ভেনিসে প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় : ০৩:৩১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩