ইঞ্জিনিয়ার থেকে নায়িকা হলেন কৃতি শ্যানন!
- আপডেট সময় : ০৭:১৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩ ২৪৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ভাগ্যের চাকা কখন ঘুরবে কেউ জানে না। এমনই ঘটনা ঘটেছে বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের ক্ষেত্রে। তিনি দিল্লিতে পড়াশোনা করেছেন। ছিলেন ইঞ্জিনিয়ারিং এর ছাত্রী। মা কলেজের শিক্ষিকা। নায়িকার বাবা ছিলেন একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট।
তবে স্বাভাবিক ক্যারিয়ারে ফেরেননি এই অভিনেত্রী। বেশ কয়েকটি চাকরি পাওয়ার পরও তা ছেড়ে দিয়ে পা বাড়িয়েছিলেন তথাকথিত ‘অনিশ্চিত’ ক্যারিয়ারের দিকে।
বর্তমানে কৃতি শ্যানন বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রীদের একজন। কিন্তু কিভাবে তার অভিনয় যাত্রা শুরু হয়েছিলো?
কৃতি প্রথম ৫ টাকার টিউব টুথপেস্টের বিজ্ঞাপনে হাজির হয়েছিল। বয়ফ্রেন্ডের সাথে কলেজের ক্যান্টিনে বসে ৫ টাকার কয়েন নিয়ে মুখে হাসি ফোটানো কৃতি শ্যাননকে প্রথমবারের মতো দেখেন দর্শকরা।
কৃতির ক্যারিয়ার শুরু হয়েছিল মডেলিং দিয়ে। শুরুতে ছোট ছোট বিজ্ঞাপনে কাজ করেছেন। বিজ্ঞাপনের মাধ্যমে তার অভিনয় প্রতিভা আবিষ্কার করেন কৃতি।
নিজের প্রতিভার গুণে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন কৃতি। বেশ কিছু কাজ চলছে। ঝুলিতে রয়েছে বেশ কিছু কাজ। ‘আদিপুরুষ’, ‘গণপত’সহ বেশ কিছু সিনেমাতে দেখা গেছে তাকে। আগামীতে আসতে চলেছে তার বেশ কিছু নতুন সিনেমাও।
কৃতি শ্যাননকে শেষ দেখা গিয়েছিল টাইগার শ্রফের সঙ্গে ‘গণপথ’ ছবিতে। শাহিদ কাপুরের সঙ্গে একটি রোমান্টিক ছবিতে দেখা যাবে তাকে। আগামী বছর মুক্তির অপেক্ষায় রয়েছে আরেকটি ছবি ‘দ্য ক্রু’। সেখানে রয়েছেন কৃতির সহশিল্পী তাবু ও কারিনা কাপুর খান।

















