ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা Logo বাবাকে দেওয়া কথা রাখলেন শেওয়াগপুত্র, খেললেন মহাকাব্যিক ইনিংস Logo কাগজপত্র না থাকায় ধামরাইয়ে পাঁচ হাসপাতালের কার্যক্রম স্থগিত Logo ঢাকার বস্তিকে ‘দিল্লি’ দাবি চীনা ভ্লগারদের: কঠোর ব্যবস্থার আহ্বান ভারতের Logo জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় Logo গবেষণার সুফল কৃষকের মাঠে পৌঁছাতে হবে: গাকৃবি উপাচার্য Logo মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি

ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:৫৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ৩১ বার পঠিত

মো: শাকিল হোসাইন: ধামরাই প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে আসন্ন যাদবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন মসজিদে মুসল্লিদের সাথে কুশল বিনিময় ও দোয়া চেয়েছেন চেয়ারম্যান প্রার্থী, ধামরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল কাদের।

ইউনিয়নের দেলুটিয়া খোলাবাড়ি জামে মসজিদ, গাঁওতারা উত্তরপাড়া জামে মসজিদ, গাঁওতারা দক্ষিণপাড়া জামে মসজিদ, পাঁচলক্ষী জামে মসজিদ এবং আমরাইল উত্তরপাড়া ও মধ্যপাড়া জামে মসজিদে যান।

এসময় তিনি মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এসময় চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আব্দুল কাদের বলেন, “আমি আপনাদের সন্তান। দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় থেকে মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরেছি। এবার যাদবপুর ইউনিয়নকে একটি মডেল, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়তে চাই। এজন্য আপনাদের দোয়া ও পাশে থাকা প্রয়োজন।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে যাদবপুরের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও ভূমি সেবার উন্নয়নে কাজ করবেন।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। মুসল্লিরা তার এই উদ্যোগকে স্বাগত জানান।

ট্যাগস :

ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের

আপডেট সময় : ০৮:৫৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬