ঢাকা ১২:০৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

আলিয়া নন, তাহলে কে রণবীরের প্রথম স্ত্রী?

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ ২৪৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বলিউডের অন্যতম তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাটের মেয়ে রাহাকে নিয়ে সুখের সংসার চলছে। কিন্তু এর মধ্যেই এক বিস্ফোরক তথ্য জানালেন রণবীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছেন, আলিয়া তাঁর প্রথম স্ত্রী নন!

হিন্দুস্তান টাইমস বেঙ্গলের রিপোর্ট অনুযায়ী, রণবীর কাপুর সম্প্রতি তার ছবির প্রচারের জন্য ম্যাশেবল ইন্ডিয়ার মুখোমুখি হয়েছেন। সেখানে তিনি সাক্ষাৎকারে বলেছেন, আলিয়া তার দ্বিতীয় স্ত্রী। কারণ এর আগেও তিনি একবার বিয়ে করেছেন। যদিও তার অজান্তে এবং তার অনুপস্থিতিতে।

এটা তার কোনো ভক্তের কাজ কিনা এমন প্রশ্নের জবাবে রণবীর তখন তার ভক্তের একটি মজার ঘটনার কথা জানান।

অ্যানিম্যাল খ্যাত এই অভিনেতা বলেন, ‘হ্যাঁ, একবার আমার বাড়ির কাছে একটি মেয়ে এসেছিল। সেখানে এসে সে আমার বাড়ির দরজার সঙ্গে বিয়ে করে যায়। পুরোহিত ডেকে এনে, দরজায় তিলক টিলক লাগিয়ে একেবারে বিয়ে করে যায়। আমি তখন বাড়িতেও ছিলাম না। পরে যখন শুনি অবাক হয়ে যাই। ফলে আলিয়া আমার প্রথম স্ত্রী নয়। কিন্তু আমি এখনও আমার প্রথম স্ত্রীকে দেখিনি।’

এদিকে অভিনেতার এই স্বীকারোক্তিতে হাসিতে ফেটে পড়েন সবাই।

এদিনের সাক্ষাৎকারে আরও একটি তথ্য দিলেন রণবীর কাপুর। বলেন তার ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে, তবে অন্য নামে। যদিও সেখানে তিনি কিছুই পোস্ট করেন না, এমনকি তার কোনও ফলোয়ারও নেই সেখানে। তবে অ্যাকাউন্টটি রেখেছেন সব দেখার জন্য। যখন তার ইচ্ছে হবে বা প্রয়োজন মনে করবেন তখন সেটিকে প্রকাশ্যে নিয়ে আসবেন।

রণবীর কাপুর বর্তমানে অ্যানিমাল সিনেমায় অভিনয় করছেন। সন্দীপ রেড্ডি পরিচালিত, এই সিনেমাটি ১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল, এবং সিনেমাটি প্রায় ৪০০ কোটি আয় করেছে।

রণবীর কাপুর ছাড়াও সেখানে রয়েছেন অনিল কাপুর, ববি দেওল, রশ্মিকা মান্দানা, তৃপ্তি দিমরি প্রমুখ। রণবীরকে পরবর্তীতে দেখা যাবে ব্রহ্মাস্ত্র ২-এ। রণবীর সিং সেখানে তার প্রতিপক্ষ হিসেবে থাকবেন।

আলিয়া নন, তাহলে কে রণবীরের প্রথম স্ত্রী?

আপডেট সময় : ০৪:২৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩