ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান Logo স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান Logo জ্বরের কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর, এক ল্যাপেই হাল ছাড়লেন শাহাদাত Logo এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩০:২৬ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩ ২৮২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ঘরের মাঠে একাধিক চমক রেখেই আফগানিস্তানের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিটন দাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। দলে ডাক পেয়েছেন দুই নতুন মুখ শাহাদাত হোসেন দিপু ও মুশফিক হাসান।

ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না টাইগারদের নিয়মিত টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস। এছাড়া দলে ফিরেছেন ব্যাটসম্যান জাকির হাসান ও পেসার তাসকিন আহমেদ। ইনজুরির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে খেলতে পারেননি এই দুই ক্রিকেটার।

সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচ সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দুই নতুন মুখ ব্যাটসম্যান শাহাদাত হোসেন দিপু ও পেসার মুশফিক হাসান খেলেছেন। সেই সিরিজে পারফর্ম করে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন এই দুই তরুণ ক্রিকেটার।

বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, মুশফিকুর রহিম, জাকির হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুশফিক হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, খালেদ আহমেদ।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

আপডেট সময় : ০৭:৩০:২৬ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩