আগেও অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বুবলী:শাকিব
- আপডেট সময় : ০৬:৪২:৫৭ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩ ৪১৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
শবনম বুবলীকে নিয়ে আবারো বিস্ফোরক মন্তব্য করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। কয়েকদিন আগে শবনম বুবলীর সঙ্গে প্রেমের খবর প্রকাশ করেন গানবাংলা টেলিভিশন চ্যানেলের উপস্থাপক কৌশিক হাসান তাপস। সেই সময় ভারতের বারাণসীতে ‘দরদ’ ছবির শুটিং করছিলেন শাকিব খান। কাজের ব্যস্ততার মাঝে এসব ঘটনা শুনলেও মুখ খোলেননি। বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন শাকিব।
শাকিব খান গণমাধ্যমকে বলেন, ‘কথাগুলো বলতে চাই না। বললেও আমার নিজের কাছে নিজেকে খুব লজ্জিত মনে করব। অপমানিত মনে করব। মুন্নী ভাবিকে আমি যত স্ট্রং পারসোনালিটির মানুষ হিসেবে দেখেছি, তার মতো মানুষকে আমি এত অসহায়ভাবে আশা করিনি।
আর এমন একটা মানুষকে নিয়ে কথা, যার সঙ্গে একটা সময় আমার সম্পর্ক ছিল। মুন্নী ভাবির অডিও আমি শুনেছি এবং আমাকেও যা বলেছেন, এটা আমি আশা করিনি। কখন কার রূপ যে মিডিয়াতে চেঞ্জ হয়, বলা যায় না। এনিওয়ে, এটা আমার কোনো ম্যাটার না। এই ব্যাপারে আমি জড়াতেও চাই না।’
ওই সাক্ষাৎকারে শাকিব দাবি করেন, বুবলী এর আগেও অনেকের সঙ্গে সম্পর্কে জড়ান। এজন্য তাকে কয়েকবার সতর্কও করেছেন। শাকিবের কথায়, এর আগেও তাকে নিয়ে অনেক কেলেঙ্কারি শুনেছি। এই কেলেঙ্কারির কথা জানিয়েছেন তাপসের স্ত্রী নিজেই। সেটার অডিও আমরা সবাই শুনলাম। আমারটা আমি না-ই বললাম।
আর ওইগুলো (স্ক্যান্ডাল) হয়ত তাদের ওয়াইফরা বলেননি বা এতটা ছড়ানোর আগে অনেক ঘটনা ঘটিয়েছেন, যে কারণে ছড়ায়নি। এই ঘটনাগুলোয় আমি অনেক কিছু আমার ঘাড়ে নিয়েছি। আমার ওপর দিয়ে দোষ গেছে, আমি চুপ করে বসে ছিলাম। তাদের বিরুদ্ধে কখনও কিছু বলতে চাইনি। আজও বলছি না। কাউকে বলছি না যে, তাপসের বউ আমাকে কী বলেছেন!’
আক্ষেপ করে শাকিব আরও বলেন, ‘আমি আসলে বরাবরই মানুষ চিনতে ভুল করেছি। বিশেষ করে দ্বিতীয়বার (বুবলীকে বিয়ে) আমি মানুষ চিনতে ভুল করেছি। মানুষের বাহ্যিক আচরণ দেখে তাকে জাজ করা মুশকিল। সিনেমাতে যেমন দেখা যায়, যাকে চিন্তাই করতে পারি না যে তিনি ক্রিমিনাল হতে পারে। পরে দেখা যায়, তিনি সবচাইতে বড় ক্রিমিনাল।’
শাকিব খান গোপনে বুবলীকে বিয়ে করেন ২০১৮ সালের ২০ জুলাই। তারপর তাদের সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয় ২১ মার্চ, ২০২০ তারিখে।

















