ঢাকা ১২:৪২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

আগে টাকা নিয়ে পরে তদন্ত করেন মোশাররফ করিম

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪০:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ৪৬৩ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

‘মহানগর’ ওয়েব সিরিজে পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করে দুই বাংলায় দারুণ সাড়া ফেলেছিলেন মোশাররফ করিম। গেল রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত ‘চক্কর’ সিনেমায় পুলিশের গোয়েন্দা কর্মকর্তা মঈনুল চরিত্রেও দর্শকদের মন জয় করেন তিনি। এবার ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এর জন্য নির্মিত ওয়েব ফিল্ম ‘মির্জা’-তে তাকে দেখা যাবে প্রাইভেট গোয়েন্দার চরিত্রে। এখানেও তার চরিত্রটি বেশ মজার। যে কোনো তদন্তের আগেই নিজের টাকা বুঝে নেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন অভিনেতা ও নির্মাতা সুমন আনোয়ার। পরিচালক সুমন আনোয়ার জানিয়েছেন, ‘মির্জা’ সিনেমাটি একটি ফ্র্যাঞ্চাইজি হিসেবেই ভাবা হয়েছে। এর প্রথম কিস্তির নাম ‘ক্লাব টোয়েন্টি নাইন’। সেখানে মির্জার গোয়েন্দা হয়ে ওঠার গল্প দেখানো হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে আসবে এই সিরিজের অন্যান্য কিস্তিও। সিনেমাটির দুটি পোস্টার সম্প্রতি প্রকাশ পেয়েছে। একটিতে ক্যাপশন ছিল, ‘পরে তদন্ত, আগে টাকা, মির্জা সাহেবের হিসাব পাকা’, আরেকটিতে লেখা হয়েছে, ‘আইতাছে মির্জা, ক্রিমিনাল ভাগি যা!’ ‘মির্জা’ চরিত্রটি গোয়েন্দা হলেও প্রচলিত ধাঁচের নয়। বয়স পঞ্চাশ ছুঁইছুঁই, একটু মোটাসোটা, দৌড়াতে পারেন না, মারপিটেও কাঁচা। কিন্তু বুদ্ধিতে একেবারে তুখোড়। সীমিত সামর্থ্য নিয়েই তিনি নামেন রহস্য উদঘাটনে।‘মির্জা’ সিনেমায় মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন পারসা ইভানা, এরফান মৃধা শিবলু, তামান্না হক বর্ণা, সৌমি, দিলরুবা দোয়েল প্রমুখ। সুমন আনোয়ার জানিয়েছেন, চলতি মে মাসেই সিনেমাটি মুক্তি পাবে ওটিটিতে।

ট্যাগস :

আগে টাকা নিয়ে পরে তদন্ত করেন মোশাররফ করিম

আপডেট সময় : ০২:৪০:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫