ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo লেবাননের সাথে যুদ্ধবিরতির কোনো চুক্তি হবেনা : ইসরায়েলি সেনাপ্রধান Logo ১১ দলীয় জোটের সমাবেশ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা Logo ৬ বিভাগে প্রবল বর্ষণের পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা Logo ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘আসল খরচ’ হতে পারে ৪০–৫০ বিলিয়ন ডলার Logo প্রথম ভোটযুদ্ধেই বাজিমাত করলেন থালাপতি বিজয় Logo ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বর্তমান সরকার: প্রধানমন্ত্রী Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন Logo আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Logo বৃষ্টির কারণে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

আগাছা একটি বিপরীত চিন্তার নাটক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩০:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ৬০৭ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ।। শনিবার।। ২৭.০৯.২৫।।

বিনোদন প্রতিবেদক: ভীষণ আত্মকেন্দ্রীক এই সমজে কেউ যখন নিজের কথা না ভেবে অন্যের জন্য জীবন উৎসর্গ করে তখন এই ঘুনে ধরা সমাজ কি তার মূল্য চুকাবে নাকি ‘আগাছা’ বলে তাকে খারিজ করে দেবে! এই প্রশ্নের উত্তর জানতে দেখতে হবে প্লাস মিডিয়ার প্রযোজনা এবং বর্ণনাথ এর পরিচালনায় নির্মিত নাটক ‘আগাছা’।

নাটকে মূল চরিত্রে অভিনয় করছেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা শামীম হাসান চৌধুরী এবং সামান্তা পারভেজ। একটি সরলরৈখিক এবং ইগোলেস চরিত্রে মাসুদ (শামীম হাসান চৌধুরি ) দারুন ভাবে নিজেকে উজার করে দিয়েছেন। শামীম তার নিজস্বতাকে ভেঙে একেবারে ভিন্নভাবে উপস্থাপন করেছে আগাছা নাটকে।

দারুণ এক করুণ ও আবেগময় পরিবেশ সৃষ্টির মধ্য দিয়ে তিনি নিজেকে আবারও একজন গুণী অভিনেতা হিসেবে প্রমাণ করলেন। সঙ্গে সামান্তাও মোহমুগ্ধ অভিনয়ে নিজেকে তুলে ধরেছেন।

আবহমান এই গ্রাম-বাংলার সমাজ বাস্তবতায় মাসুদ একটি ‘আগাছা’, সমাজ এবং পরিবারে যে একটি মূল্যহীন চরিত্র, একান্ত ব্যক্তিগত জীবনেও। সাত বছর ধরে যাকে প্রাণাধিক ভালোবাসে সেও সুযোগে অবমূল্যায়ণ করে।

অন্যদিকে পরিবারে ভাই-ভাবির কাছে যার কোন অস্তিত্ব-ই নেই। অথচ এই মানুষটাই সময়ের উল্টো পিঠের দৃষ্টিকোণ! অন্যের জন্য নিজেকে উজার করে দিলেও প্রাপ্তিতে নাই কোন এতটুকু সহানুভূতি।

সমাজের মাপকাঠি এবং মাসুদের নিজস্ব আয়না দর্শকদের ভাবনায় ফেলে দেবে, এই নাটক। নাট্যকার জায়েদ জুলহাসের রচনা এবং বর্ণনাথের পরিচালয় নাটক ‘আগাছা’ মুক্তি পেয়েছে প্লাস মিডিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘প্লাস মিডিয়া নাটক’ এ ২৬ সেপ্টেম্বর শুক্রবার।

ট্যাগস :

আগাছা একটি বিপরীত চিন্তার নাটক

আপডেট সময় : ০৫:৩০:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫