ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo অলৌকিকভাবে জন্ম নেওয়া ফাতেমার পরিবারে প্রধানমন্ত্রীর ৪৪তম উপহার Logo সুন্দরগঞ্জে জাতীয় পুষ্টি  সপ্তাহ নিয়ে আলোচনা Logo নওগাঁয় অপপ্রচারের প্রতিবাদ, মুক্তিযোদ্ধাকে ‘ভুয়া’ আখ্যা দেওয়ার অভিযোগ Logo বানারীপাড়ায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদে অভিযান, ডিলারকে জরিমানা Logo নওগাঁয় হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন Logo ১৬ বছরের কিশোরীকে ঘিরে সম্পর্কের কথা জানালেন অভিনেতা রাসেল Logo নাহিদ রানার শিকারে উইল ইয়াং Logo যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করে ১০ দিনে ১০ লাখ ব্যারেল তেল রপ্তানি ইরানের Logo সংকট নিরসনে ব্যাপক জ্বালানি আমদানি অব্যাহত Logo ধামইরহাটে সাংবাদিকের ওপর হামলা: প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড প্রেসক্লাব নওগাঁ

অলৌকিকভাবে জন্ম নেওয়া ফাতেমার পরিবারে প্রধানমন্ত্রীর ৪৪তম উপহার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৪৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ২৫ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। বৃহস্পতিবার ।। ২৩ এপ্রিল ২০২৬ ।।

সারোয়ার জাহান জুয়েল ময়মনসিংহ:
​২০২২ সালের ১৬ জুলাই। ময়মনসিংহের ত্রিশালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান অন্তঃসত্ত্বা মা, কিন্তু মৃত্যুর ঠিক আগমুহূর্তে অলৌকিকভাবে জন্ম নেয় শিশু ফাতেমা। বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করা সেই নবজাতকের দায়িত্ব নিয়েছিলেন বর্তমান সরকারের মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই থেকে আজ অবধি, টানা ৪৪ মাস ধরে ফাতেমার পরিবারের সকল ভরণপোষণের দায়িত্ব পালন করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। বুধবার (২২ এপ্রিল) দুপুরে প্রতিমাসের ন্যায় টানা ৪৪তম বারের মতো শিশু ফাতেমার ৫ সদস্যের পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় বাজার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নাইমুল করিম লুইন। ​চাল, ডাল, তেল ও চিনি​চিড়া, মুড়ি ও লবণ,​মুরগীসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য। ​প্রধানমন্ত্রীর এই মানবিক প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তাঁর অতিরিক্ত প্রেস সচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন। তিনি নিয়মিত ফাতেমার পরিবারের খোঁজখবর রাখছেন বলে নিশ্চিত করেছেন ছাত্রনেতা লুইন। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এই সহায়তা কার্যক্রম আগামীতেও নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে। ফাতেমার দাদা মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, ​”একজন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় শত ব্যস্ততার মাঝেও আমার এতিম নাতনিকে মনে রেখেছেন, এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে? আমরা প্রধানমন্ত্রীর প্রতি চিরকৃতজ্ঞ।” বর্তমানে শিশু ফাতেমার বয়স ৪৪ মাস। সে এখন রাজধানীর আজিমপুরস্থ ‘ছোট্টমনি নিবাস’-এ বড় হচ্ছে। পারিবারিক সূত্র জানায়, বয়স ৬ বছর পূর্ণ হলে তাকে নিয়ম অনুযায়ী এতিমখানায় স্থানান্তর করা হবে এবং পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। উল্লেখ্য যে, শিশুটির ভবিষ্যৎ সুরক্ষায় বর্তমানে একটি ব্যাংক অ্যাকাউন্টে সাড়ে ১৩ লক্ষ টাকা জমা রয়েছে। ​স্থানীয় বাসিন্দারা জানান, রাজনৈতিক নেতারা সচরাচর দেওয়া প্রতিশ্রুতি ভুলে গেলেও প্রধানমন্ত্রী তারেক রহমান এক্ষেত্রে এক উজ্জ্বল ব্যতিক্রম। টানা ৪৪ মাস ধরে একটি সাধারণ পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি মানবিকতার এক নতুন ইতিহাস সৃষ্টি করেছেন।

ট্যাগস :

অলৌকিকভাবে জন্ম নেওয়া ফাতেমার পরিবারে প্রধানমন্ত্রীর ৪৪তম উপহার

আপডেট সময় : ০৫:৪৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬