ঢাকা ০১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা Logo ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় সালাহ Logo ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

অভিষেক-ঐশ্বরিয়ার সংসারে যাকে নিয়ে টানাপোড়েন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ ২৭৭ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্যে দূরত্বের কারণ নাকি অভিনেত্রী নিমরত কৌর! ‘দসভি’ ছবির শুটিংয়ের সময়ই নাকি নিমরতের সঙ্গে সম্পর্কে জড়ান অভিষেক।

বলিউডে এখন এই চর্চাই চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিমরতকে নিয়ে চলছে একের পর এক ট্রল। অবশেষে অভিষেকের সঙ্গে সম্পর্ক নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুললেন এই অভিনেত্রী।

দাবি করা হচ্ছে, অভিষেকের সঙ্গে তার সম্পর্কের কারণে ঐশ্বরিয়ার সঙ্গে অভিনেতার সংসার ভাঙছে। এ বিষয়ে নিমরত স্পষ্ট বললেন, ‘এমন কোনো গুঞ্জন নেই। আমি মন দিয়ে নিজের কাজ করছি।’

তার বিরুদ্ধে চলা অনবরত ট্রল নিয়েও কোনো মন্তব্য করতে রাজি হননি অভিনেত্রী। এখন শুধুই কাজ নিয়ে ব্যস্ত বলে সাফ জানান।

২০২২ সালে ‘দসভি’ সিনেমায় অভিষেকের সঙ্গে অভিনয় করেছিলেন নিমরত। সেই সময় অভিষেক ও ঐশ্বরিয়ার বিয়ের বয়স ১৫ বছর। এ কথা শুনে খানিক অবাক হয়েছিলেন নিমরত।

এই গুঞ্জন নিয়ে অবশ্য এখনো মুখ খোলেননি ঐশ্বরিয়া বা অভিষেক কেউই। প্রথমে শোনা যাচ্ছিল, সংসারে বনিবনার অভাবেই দূরত্ব তৈরি হয়েছে তাদের মধ্যে। বিশেষ করে, অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে তারা একসঙ্গে প্রবেশ না করায় বিবাহবিচ্ছেদের জল্পনা ছড়ায়।

যদিও পরে দুজনকে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে। কিন্তু গত কয়েক দিনে খবর ছড়িয়েছে, নিমরতের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়ার দূরত্ব। ‘লাঞ্চবক্স’, ‘এয়ারলিফট্‌’ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী।

ট্যাগস :

অভিষেক-ঐশ্বরিয়ার সংসারে যাকে নিয়ে টানাপোড়েন

আপডেট সময় : ০৩:৪৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪