ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

অভিযোগের মুখেই সেন্সর পেল শাকিব-সাবিলার ‘তাণ্ডব’

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৯:২৩ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫ ৪১৪ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘তাণ্ডব’ সিনেমা নিয়ে শাকিবিয়ানদের উন্মাদনার শেষ নেই। সেইসঙ্গে ক্ষীণ চিন্তা সওয়ার হয়েছিল তাদের ওপর। কেননা ঈদের সন্নিকটে অথচ সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে কোনো খবর আসছে না। শোনা যাচ্ছিল, অনুমতি ছাড়াই বিদেশে শুটিং করার অভিযোগ উঠেছে ছবিটির বিরুদ্ধে।

তবে সব শংকা দূর করে এলো কাঙ্ক্ষিত খবর। ছাড়পত্র পেয়েছে ‘তাণ্ডব’।সামাজিক মাধ্যমে বিষয়টি জানিয়েছেন আলফা আইয়ের জনসংযোগ কর্মকর্তা শাকিব শৌখিন। নিজের ফেসবুকে সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে প্রাপ্ত ছাড়পত্রের ছবি প্রকাশ করেছেন তিনি। ‘তাণ্ডব’কে ইউ গ্রেড দেওয়া হয়েছে সেন্সর থেকে। এর অর্থ সব বয়সী দর্শক দেখতে পারবেন ছবিটি। সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজী নওশাবা আহমেদ তাণ্ডবের প্রসংসা করে বলেন, ‘ভালো হয়েছে ছবিটি। দারুণ মেকিং। এবারের ঈদের বাকি ছবিগুলোও ভালো হয়েছে। ‘ইনসাফ’, ‘নীল চক্র’, ‘টগর’, ‘এশা মার্ডার’ সবগুলোই- দেখা হয়েছে। আশা করছি রোজার ঈদের মতো এবারও সবকটা ছবি ভালো চলবে।

জানা গেছে, সম্পূর্ণ মারকাটারি ছবি হতে যাচ্ছে ‘তাণ্ডব’। পর্দায় কিং খানকে পলকে পলকে রঙ পাল্টাতে দেখা যাবে। এমনই রহস্যময় হবে চরিত্রটি। ‘তাণ্ডব’-এ শাকিবের সঙ্গে দেখা যাবে সাবিলা নূরকে। আরও আছেন জয়া আহসান। এছাড়া অভিনয় করেছেন ডা. এজাজ, রোজী সিদ্দিকি, এফএস নাঈম প্রমুখ।ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফী। প্রযোজনায় এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় আছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত।

ট্যাগস :

অভিযোগের মুখেই সেন্সর পেল শাকিব-সাবিলার ‘তাণ্ডব’

আপডেট সময় : ০২:৩৯:২৩ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫