অতিরিক্ত কাশিতে হতে পারে ফুসফুসের ক্যান্সার!
- আপডেট সময় : ০২:১৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ ৪৪৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ঋতু পরিবর্তনের সাথে সাথে প্রায় সবাই সর্দি-কাশিতে ভোগেন। সর্দি কিছুদিনের মধ্যে ভালো হয়ে গেলেও কাশি সহজে ভালো হতে চায় না। বেশিরভাগ মানুষ কিছু ঘরোয়া প্রতিকার অনুসরণ করে এবং সিরাপ পান করে কাশি থেকে মুক্তি পান। কিন্তু কেউ যদি দীর্ঘদিন ধরে অতিরিক্ত কাশিতে ভুগে থাকেন, তাহলে অবহেলা করবেন না। কারণ এটি ফুসফুসের ক্যান্সারের লক্ষণ হতে পারে।
যেকোনো রোগের মতো, ফুসফুসের ক্যান্সারের কিছু প্রাথমিক লক্ষণ রয়েছে। ক্যান্সারের মতো রোগের লক্ষণ চেনা একটু কঠিন। তবে যত তাড়াতাড়ি এই মারাত্মক রোগের লক্ষণগুলি স্বীকৃত হবে, তত তাড়াতাড়ি চিকিৎসার সাহায্য নেওয়া যেতে পারে।
বিশেষ করে ফুসফুসের ক্যান্সার বেশ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। ফলে এর লক্ষণগুলো দ্রুত চিনতে হবে। অতিরিক্ত কাশি এবং ক্লান্তিসহ অন্যান্য লক্ষণগুলি আপনাকে বলে দেবে যে আপনি ফুসফুসের ক্যান্সারে ভুগছেন-
কাশি: অনেক সময় সর্দি থাকলেও কাশি দীর্ঘক্ষণ স্থায়ী হয়। কিন্তু ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে কোনো কারণ ছাড়াই দিনের পর দিন কাশি হয়। যা ওষুধ খেয়ে কমানো যায় না। আপনার তিন সপ্তাহের বেশি কাশি থাকলে অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করুন।
গলার স্বর ভঙ্গ: অনেক ক্ষেত্রে ফুসফুসের ক্যান্সারের সাথে গলার স্বর ভেঙ্গে যাওয়ার সমস্যা দেখা যায়। যখন ফুসফুসের ক্যান্সার বৃদ্ধি পায়, তখন এর প্রভাব বিভিন্ন স্তরে যায়। যার কারণে কণ্ঠের স্বর বদলে যায়। সারাক্ষণ গলা ভেঙ্গে যায়।
ক্লান্তি: যে কোন ক্যান্সারের প্রধান উপসর্গ হল ক্লান্তি। ফুসফুসের ক্যানসারের ক্ষেত্রে এই সমস্যা বাড়লে শ্বাস নিতে কষ্ট হয়। রোগীর শরীরে অক্সিজেনের মাত্রা কিছুটা কমে যাওয়ারও আশঙ্কা থাকে। আর তাতেই ক্লান্তি বাড়ে।
রক্ত: ফুসফুসের ক্যান্সার প্রায়ই কাশিতে রক্ত যায়। শ্বাস নিতেও কষ্ট হয়। ক্যান্সার ফুসফুসে ছড়িয়ে পড়লে সমস্যা বাড়ে।
শরীর ব্যথা: ক্লান্তির মতোই বিভিন্ন ধরনের ক্যানসারের ক্ষেত্রে গায়ের ব্যথা অন্যতম প্রধান উপসর্গ। ফুসফুসের ক্যানসারের ক্ষেত্রে বুক, পিঠ ও কাঁধের আশপাশে বেশি ব্যথা হয়।


























