জেনিন শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর অভিযান
- আপডেট সময় : ০৫:৫৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩ ৩১০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলি বাহিনী সোমবার (১৯ জুন) অধিকৃত ফিলিস্তিনি পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালায়। এ সময় এক কিশোরসহ ৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৭ জন। আলজাজিরার এক খবর থেকে এ তথ্য পাওয়া গেছে।
সোমবার ভোরে ইসরায়েলি বাহিনী জেনিন শিবিরে অতর্কিত হামলা চালায়। তারা বিষাক্ত গ্যাস, স্টান গ্রেনেড ও গুলি ছোড়ে। এ ঘটনায় এলাকায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি হামলায় নিহতদের পরিচয় প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা হলেন, হলেনু খালেদ দারবিশ (২১), কাসম সারিয়া (১৯) ও আহমেদ সাকার (১৫)।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়, ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে যে তারা দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করতে ক্যাম্পে অভিযান চালিয়েছে। এ সময় ব্যাপক গুলি বিনিময় হয়। অভিযান চলাকালে ইসরায়েলি সামরিক হেলিকপ্টার থেকে রকেট ছোড়া হয় এবং নজরদারি বিমান ক্যাম্পে টহল দিচ্ছিল।














