ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

ওড়না দিয়ে মুখ ঢেকে আদালতে আমিশা!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩ ২৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

আমিশা প্যাটেলের বিরুদ্ধে আড়াই কোটি টাকার জালিয়াতির মামলা ছিল। এ ঘটনায় ওড়না দিয়ে মুখ ঢেকে আদালতে আত্মসমর্পণ করলেন বলিউডের এই অভিনেত্রী।

আমিশা প্যাটেল হচ্ছেন একজন জনপ্রিয় বলিউড অভিনেত্রী। তিনি অল্প কিছু তেলুগু এবং তামিল চলচ্চিত্রেও অভিনয় করেছেন। অমীশা ২০০০ সালের হিন্দি চলচ্চিত্র কাহো না প্যায়ার হে দ্বারা সিনেমা জগতে পরিচিতি লাভ করেছিলেন। চলচ্চিত্রটিতে তার সহ-শিল্পী ছিলেন ঋত্বিক রোশন। সিনামাটি ভালো ব্যবসাসফল হয়েছিলো এবং এটিই ছিলো অমীশা অভিনীত প্রথম চলচ্চিত্র।

সম্প্রতি গত এপ্রিলে রাঁচির সিভিল কোর্ট জালিয়াতি এবং চেক বাউন্সের মামলায় আমিশা প্যাটেল এবং তার ব্যবসায়িক সহযোগী ক্রুনালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। তার বিরুদ্ধে কোটি টাকার জালিয়াতির মামলা ছিল।

এ মামলায় আত্মসমর্পণ করেছেন এ অভিনেত্রী। এদিন ওড়না দিয়ে মুখ ঢেকে আদালত চত্বরে পৌঁছেছিলেন আমিশা। তাকে গোলাপি কামিজ ও প্রিন্টেড সালোয়ারে দেখা গিয়েছে। আদালতে আত্মসমর্পণের পর আদালত এই অভিনেত্রীকে শর্তসাপেক্ষে জামিন দেন।

আগামী ২১ জুন মামলার শুনানির দিন আমিশাকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন বিচারক।

আমিশা প্যাটেলের বিরুদ্ধে প্রতারণার মামলাটি দায়ের করেছিলেন রাঁচি-ভিত্তিক প্রযোজক অজয় কুমার সিং। তিনি অভিযোগ করেছেন যে ২০১৮ সালে আমিশা তাকে ‘দেশি ম্যাজিক’ নামের একটি ছবির জন্য অর্থ বিনিয়োগ করতে বলেছিলেন। তিনি আড়াই কোটি টাকা দিয়েছেন অভিনেত্রীকে।

উল্লেখ্য, ২০০১ সালে সানি দেওলের সঙ্গে ‘গাদারঃ এক প্রেম কথা’ চলচ্চিত্রে অভিনয়ের ফলস্বরূপ তিনি ‘ফিল্মফেয়ার স্পেশাল পারফর্ম্যান্স এ্যাওয়ার্ড’ জেতেন এবং পরের বছর হামরাজ চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন। হামরাজ চলচ্চিত্রটি ভালো ব্যবসাসফল হয়েছিলো।

ওড়না দিয়ে মুখ ঢেকে আদালতে আমিশা!

আপডেট সময় : ০৩:৩৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩