ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

নেহার জবাবে নিন্দুকের জল্পনায় জল!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৩৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩ ৩১৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কাক্কার। গত ৬ জুন ৩৫ বছরে পদার্পণ করলেন নেহা। স্ত্রীর জন্মদিনে স্বামী রোহনপ্রীতের দেখা মেলেনি। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় স্ত্রীকে নিয়ে বিশেষ কোনো পোস্টও ছিল না তার। স্বাভাবিকভাবেই তার ভক্তরা ভিন্নভাবে ভাবতে শুরু করেন।

চণ্ডীগড়ে দেখা হয়েছিল নেহা ও রোহনের। নিজের থেকে ৭ বছরের ছোট রোহানপ্রীতকে মনে ধরে গায়িকার। রোহানও পেশায় একজন গায়ক। প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায় এই তারকা জুটি আর তারপর ২০২০ সালের অক্টোবর মাসে ধুমধাম করে বিয়ে হয় তাদের।

তবে গায়িকার জন্মদিনে স্বামীকে দেখতে না পেয়ে সমালোচনা শুরু করেন সমালোচকরা। তাদের ধারণা নেহাও রোহানপ্রীতের সংসারে ফাঁটল ধরেছে। ৭ বছরের কম বয়সী স্বামীর সাথে বনিবনা হচ্ছে না।

এই ঘটনার এক সপ্তাহ পর ভক্তদের আশ্বস্ত করতে স্বামী রোহনপ্রীতের গালে চুমু খাওয়ার ছবি দিয়ে নিন্দুকদের জল্পনায় জল ঢেলে দেন নেহা কাক্কার। দুজনেই প্রায় একসঙ্গে ইনস্টাগ্রামে এই কিউট ছবি পোস্ট করেছেন। স্বামীর সঙ্গে একা সময় কাটাচ্ছেন নেহা। ছবি দেখে এমনটাই আন্দাজ করছেন নেটপাড়ার একাংশ। দুজনের পরনে বিপরীত রঙের পোশাক।

নেহার পরনে কালো টি-শার্ট, আর স্বামী রোহনপ্রীতের পরনে সাদা টি-শার্ট ও পাগড়ি। একগুচ্ছ ছবি পোস্ট করেছেন নেহা।

ছবিগুলো পোস্ট করে সংগীত শিল্পী লিখেছেন, ‘বরের সঙ্গে ফাটাফাটি একটা ছুটি কাটিয়ে শহরে ফিরলাম।’ সেই ছবিতে কমেন্ট করেছে তার স্বামী রোহানপ্রীত। বলেছেন, ‘উফ কী ফাটাফাটি গেল ট্রিপটা।’

বিষয়টি নিয়ে ভক্তরা চিন্তিত হয়ে এই পোস্টের মাধ্যমে নেহা বুঝিয়ে দিলেন তার আর রোহানপ্রীতের মধ্যে কিছুই হয়নি। তারা আগের মতোই একসঙ্গে সুখের সংসার করছেন।

নেহার জবাবে নিন্দুকের জল্পনায় জল!

আপডেট সময় : ০৬:৩৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩