ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন Logo প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড়, হুড়োহুড়িতে গাড়িতে পাথর ছুড়ল ভক্তরা Logo এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায় Logo আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ সদস্য Logo ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার Logo নজরুলের চেতনায় আলোকিত প্রজন্ম গড়ার আহ্বান Logo সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন Logo হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি

নতুন ঠিকানা খুঁজে পেলেন প্রবীণ অভিনেত্রী সুজাতা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ ৪১৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশী চলচিত্রের বিখ্যাত অভিনেত্রী তন্দ্রা মজুমদার। চলচিত্র জগতে তিনি সুজাতা নামেই বেশি খ্যাত। প্রবীণ এই অভিনেত্রী চলচিত্র প্রযোজক এবং পরিচালকও। প্রায় তিন শতাধিক সিনেমার মধ্যে পঞ্চাশটিরও বেশি ফোক ঘরানার সিনেমা করার কারনে তাকে ফোক সম্রাজ্ঞী হিসেবে আখ্যায়িত করা হয়। কিন্তু এখন আর আগের মতো নিয়মিত নন তিনি।

গুণী-জ্ঞানী বিশিষ্টজন যারা আর্থিকভাবে অস্বচ্ছল তাদের আবাসনের জন্য ঢাকা জেলা প্রশাসন কাজ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে তারা। আরএই গুণী অভিনেত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে এবং জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশনার আলোকে মঙ্গলবার ১৩ জুন ওয়ারী মৌজায় একটি জমিসহ বাড়ির (বরাদ্দকৃত সম্পত্তি) দখল সুজাতার হাতে হস্তান্তর করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশে বাড়িটির দখল (বরাদ্দকৃত সম্পত্তি) সুজাতার কাছে হস্তান্তর করা হয়।

আবেগঘন কণ্ঠে প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়ে সুজাতা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর কারণেই আমাদের মতো শিল্পীরা বেঁচে আছেন। তার প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। আর জেলা প্রশাসকের সহযোগিতাও চিরস্মরণীয় হয়ে থাকবে।’

ফোক সম্রাজ্ঞী সুজাতা ১৯৬৫ সালের রূপবান চলচ্চিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। চলচ্চিত্রশিল্পে তার অবদানের জন্য ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়। শিল্পকলার চলচ্চিত্র শাখায় অবদানের জন্য তিনি ২০২১ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হয়েছেন।

নতুন ঠিকানা খুঁজে পেলেন প্রবীণ অভিনেত্রী সুজাতা

আপডেট সময় : ০৬:৫৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩