ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

‘কসাই’ এর বিনিময়ে বাংলাদেশে আসছে ‘কিসি কা ভাই কিসি কি জান’

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ ২২৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশে ভারতীয় চলচ্চিত্র আমদানির অনুমতি দিয়েছে সরকার। চলচ্চিত্র শিল্পের চাহিদার পরিপ্রেক্ষিতে বছরে সর্বোচ্চ ১০টি ছবি আমদানি করা যেতে পারে বলে মন্ত্রণালয় জানিয়েছে। ‘পাঠান’ ছবির পর এবার বাংলাদেশে আসছে সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’। আর বিনিময়ে ভারত যাচ্ছে ‘কসাই’।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স এন ইউ আহমেদ ট্রেডার্স ইতিমধ্যেই সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ বাংলাদেশে আসার অনুমতি চেয়ে তথ্য মন্ত্রণালয়ে একটি আবেদন জমা দিয়েছিল। বুধবার (৩১ মে) তথ্য মন্ত্রণালয় সিনেমাটি বাংলাদেশে আসার অনুমতি দেয়।

আমদানিকারক প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি আমদানির পরিবর্তে বাংলাদেশ থেকে অনন্য মামুন পরিচালিত ‘কসাই’ ছবিটি ভারতে যাবে।

ফরহাদ সামজির পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’-এ আরও অভিনয় করেছেন সালমান খান, পূজা হেগড়ে, ভেঙ্কটেশ ডাগ্গুবাতি, জগপতি বাবু, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিং। এছাড়া আরআরআর তারকা রামচরণ সিনেমায় একটি বিশেষ ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন।

‘কসাই’ এর বিনিময়ে বাংলাদেশে আসছে ‘কিসি কা ভাই কিসি কি জান’

আপডেট সময় : ০৩:৩৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩