ভেনিসে দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে বৃহত্তর কুমিল্লা সমিতির নতুন কমিটি গঠন
- আপডেট সময় : ০২:৩০:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩ ২২৩ বার পঠিত

সোহানুর রহমান উজ্জ্বল, ইতালি প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজন আর জাঁকজমকের মধ্যে দিয়ে জলকন্যা খ্যাত ইতালির ভেনিসে বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক কমিটি বিলুপ্ত করে দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে বৃহত্তর কুমিল্লা সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।
২৮ মে রবিবার স্থানীয় সময় বিকেলে মেস্ত্রে আমিচি রেস্টুরেন্ট এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় ভেনিসে বসবাসরত বৃহত্তর কুমিল্লা বিপুল সংখ্যক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সকলের উপস্থিতিতে বৃহত্তর কুমিল্লা সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সকলের মতামতের ভিত্তিতে আবুল কালাম আজাদকে সভাপতি, আকতারুজ্জামান কে সিনিয়র সহসভাপতি, জসিম উদ্দিনকে সহ সভাপতি, আজাদ খানকে সাধারণ সম্পাদক, নুর আলম ভূইয়াকে যুগ্ন সাধারণ সম্পাদক, আমিনুল ইসলাম মোমিন, শাহাজাহান বাদশা, জাব্বার মিয়াজীকে সাংগঠনিক সম্পাদক, কবির হোসেনকে প্রচার সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। নির্বাচিত সদস্যরা ভেনিসে বৃহত্তর কুমিল্লা সমিতির একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দেবেন।



















