ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

স্থগিত এসএসসি ও সমমানের পরীক্ষা ২৩ মে’র পর অনুষ্ঠিত হবে: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩ ২১৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা ২৩ মে এর পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
সোমবার (১৫ মে) সকালে রাজধানীর সরকারি শিক্ষক কলেজে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
সব লিখিত পরীক্ষা শেষ হলেই স্থগিত এসএসসি ও সমমানের পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। অর্থাৎ স্থগিত পরীক্ষার তারিখ ও সময় ২৩ মে এর পর ঘোষণা করা হবে।

তিনি বলেন, নতুন শিক্ষাক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটবে। যার যেদিকে মেধা তাকে সেভাবেই গড়ে তোলার লক্ষ্যে নতুন শিক্ষাক্রম।

এর আগে, বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় মাখার কারণে সোমবার (১৫ মে) সব বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

গত ৩০ এপ্রিল সারাদেশে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। সোমবার গার্হস্থ্য বিজ্ঞান (তাত্ত্বিক), কৃষি শিক্ষা (তত্ত্ব), সঙ্গীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও খেলাধুলা এবং চারু ও কারুকলা বিষয়ে পরীক্ষার সময়সূচি ছিল।

স্থগিত এসএসসি ও সমমানের পরীক্ষা ২৩ মে’র পর অনুষ্ঠিত হবে: শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৩:৩৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩