ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন Logo হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি Logo দেশের প্রথম কমিউনিটি ভিত্তিক এগ্রো রিসোর্টের নকশা উন্মোচন করল সুখের খামার Logo শতাব্দীর পুরনো পৈত্রিক ভিটা দখলের পাঁয়তারা, নীরব প্রশাসন: নেত্রকোণায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ বাসিন্দাদের মানববন্ধন Logo ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: গালিবাফ Logo টানা কয়েকটি সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, যা ঘটেছিল রাধিকা আপ্তের সঙ্গে Logo এশিয়ান গেমস নারী ক্রিকেট • লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ, ১১৪ রানে জিতে ফাইনালে ভারত Logo দেশীয় শিল্প সুরক্ষা ও প্রতিযোগিতা বাড়াতে সরকারি ক্রয় আইনে সংশোধন Logo অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মালয়েশিয়ায় বাঙালির প্রাণের উৎসব বৈশাখী মেলা ১৪৩০ উদযাপিত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩ ২৬২ বার পঠিত

হাবিব হাসান, মালয়েশিয়া প্রতিনিধি:
মালয়েশিযায় ১৩ মে শনিবার বাঙালির প্রাণের উৎসব বাংলা ১৪৩০ বৈশাখী মেলা উদযাপিত হয়েছে।
মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের আয়োজনে, ১৩ মে ২০২৩, শনিবার রাজধানী কুয়ালালামপুর ক্রাফট কমপ্লেক্সে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এ বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়।
প্রায় এক যুগের ধারাবাহিকতায় এবারও এমবিএফএ এর আয়োজনে সবার জন্য মেলা উন্মুক্ত ছিল। বর্ষবরণের এ উৎসবে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশের প্রবাসী বাঙালি সমবেত হয়েছেন। পোশাকে-আশাকে, সাজ-সজ্জায়, ভোঁজে-আড্ডায় প্রবাসের শত কষ্টের মাঝেও সেই দিন আনন্দে মেতে উঠেছিল হাজারো প্রবাসী।
প্রবাসের মাটিতে আয়োজিত হলেও এই দিনটি যেন কুয়ালালামপুর ক্রাফট কমপ্লেক্স হয়ে ওঠে লাল-সবুজের এক টুকরো বাংলাদেশ। হাজার হাজার প্রবাসী বাঙালি সমবেত হয়েছেন মালয়েশিয়ার এই বৈশাখী মেলায়।
ক্রাফট কমপ্লেক্সে মূল মঞ্চে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সংগীত-নৃত্য-কবিতা, ফ্যাশন শো-স্মৃতিচারণা-কথামালার মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি দিনব্যাপী চলছিল নানা আয়োজন।
স্থানীয় বিভিন্ন সংগঠন ও শিল্পীদের পাশাপাশি বাংলাদেশ থেকেও যোগ দেন খ্যাতিমান সংগীত শিল্পী খুরশিদ আলম, শুভ্র দেব, নতুন প্রজন্মের ক্রেজ দিলশাদ নাহার কনা, চিরকুটের পিন্টু ঘোষ এবং আন্তর্জাতিক ফ্যাশন আইকন বিবি রাসেল, প্রমুখ।
প্রায় এক যুগ ধরে ধারাবাহিক ভাবে অনুষ্ঠিত হওয়ায় কুয়ালালামপুরের বৈশাখী মেলাকে মালয়েশিয়ার মূলস্রোত আর জনপ্রশাসনও অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে।
প্রতি বছরের মতো এবারও বাংলাদেশের খ্যাতনামা ব্যক্তিদের পাশাপাশি মালয়েশিয়ান মন্ত্রী এবং মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারসহ প্রশাসনের বিভিন্ন প্রতিনিধি বৈশাখী মেলায় উপস্থিত ছিলেন।
দিনব্যাপী মেলায় দেশীয় খাবারের দোকান, পান্তা ইলিশ ছাড়াও দেশীয় পণ্যের স্টলগুলোতে থাকে মানুষের আকর্ষণ।
আয়োজকরা বলেন বিদেশ-বিভুঁইয়ে নিজ দেশের কৃষ্টি, সংস্কৃতিকে তুলে ধরতেই মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন (এমবিএফএ) এ মেলার আয়োজন করেছে।
অ্যাসোসিয়েশনের সভাপতি নিসার কাদের বলেন, এবার যুক্ত করেছি নতুনতর বিষয় ও ভিন্ন মাত্রার নানা আয়োজন। এ সময় আরো যারা মেলার দায়িত্বে ছিলেন সাধারন সম্পাদক অনুপম পাল, মেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো:আউয়াল ও সদস্য সচিব জাফর ফিরোজ। সিবিএল মানি ট্রান্সফারের সিইও মো: সাইদুর রহমান ফরাজী, সানওয়ে মেডিকেল সেন্টারের ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলাপমেন্ট ম্যানেজার মি:জাষ্টিন চিয়া, ইউএস বাংলা এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার মো: শহীদুল ইসলাম।
ফোরাম অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মো: মাসুদুর রহমান, মহুয়া রায় ও শহীদুল ইসলাম।

মালয়েশিয়ায় বাঙালির প্রাণের উৎসব বৈশাখী মেলা ১৪৩০ উদযাপিত

আপডেট সময় : ০৬:২১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩