ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ Logo বিশ্বের স্মার্টফোন বাজারে প্রবৃদ্ধির দৌড়ে শীর্ষে অনার Logo স্কাইলাইন ক্যামেরায় নজর কাড়বে ভিভো ভি৮০ লাইট কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট Logo শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ Logo গেমসকম ২০২৬-এ ‘অরাস ইনফিনিটি’ নিয়ে গিগাবাইটের গেমিং প্লেগ্রাউন্ড গেমসকমে এআই ও গেমিংয়ের নতুন অভিজ্ঞতা নিয়ে হাজির অরাস Logo নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন Logo গাজায় ৩১৫ দিনে ৪ হাজার ৩৭৯ ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ দাবি Logo র‌্যাবের যৌথ অভিযানে কসবায় ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে সিএনজি চালক হত্যার ঘটনায় ২ জন গ্রেফতার Logo দুই দিনে টেস্ট শেষ, বাকি সময় ঘুমানোর কথা বললেন শান্ত Logo মার্কিন ‘অর্থনৈতিক যুদ্ধে’ যোগ দিলে প্রতিবেশীদের শত্রু ভাববে ইরান

সিনহাকে নিয়ে মিথ্যা মামলা, নাজমুল হুদার বিরুদ্ধে দুদকের পাল্টা মামলা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩ ৩৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) বিরুদ্ধে ঘুষের মিথ্যা মামলা দায়েরের অভিযোগে সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে পাল্টা মামলা করেছে দুদক। এ ঘটনায় হুদার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। গত ১৯ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাজমুল হুদা। তার মৃত্যুর কারণে বিচারিক আদালত তাকে মামলার দায় থেকে অব্যাহতি দেন।

নাজমুল হুদার মৃত্যু প্রতিবেদনের পর বুধবার (৩ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান মামলাটি রেকর্ড করে তাকে অব্যাহতি দেন।

আদেশে বিচারক উল্লেখ করেন, নাজমুল হুদার মৃত্যু সংক্রান্ত প্রতিবেদন ও আদেশ গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। রাষ্ট্রপক্ষের পিপি উপস্থিত ছিলেন। ধানমন্ডি মডেল থানা থেকে তার মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৯ ফেব্রুয়ারি নাজমুল হুদা মারা যান। মামলার একমাত্র আসামি মারা যাওয়ায় তাৎক্ষণিকভাবে মামলার কার্যক্রম বন্ধ করেমামলাটি নথিজাত করা হয়েছে।

দুদকের আইনজীবী এম এ সালাউদ্দিন ইস্কান্দার কিং বলেন, এ মামলার একমাত্র আসামি ব্যারিস্টার নাজমুল হুদা। ১৯ ফেব্রুয়ারি তিনি মারা যান। পুলিশ তার মৃত্যুর রিপোর্ট দায়ের করে। একমাত্র আসামি মারা যাওয়ায় মামলা চলতে পারে না। তাই বিচারক মামলাটি নথিভুক্ত করে নাজমুল হুদাকে মামলার দায় থেকে অব্যাহতি দেন।

এসকে সিনহার বিরুদ্ধে ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর শাহবাগ থানায় মামলা করেন ব্যারিস্টার নাজমুল হুদা। ওই মামলায় তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার বিরুদ্ধে করা একটি মামলার রায় পরিবর্তন করে পক্ষ নেওয়ার অভিযোগ করা হয়।

তবে দেড় বছরের তদন্তে নাজমুল হুদার অভিযোগের কোনো প্রমাণ পায়নি দুদক। ফলে ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি নাজমুল হুদার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে পাল্টা মামলা করেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। আরেক পরিচালক মো. বেনজীর আহমেদকে মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সিনহাকে নিয়ে মিথ্যা মামলা, নাজমুল হুদার বিরুদ্ধে দুদকের পাল্টা মামলা

আপডেট সময় : ০৩:৫০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩