ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় এমপির ভাতিজা পরিচয়ে দাপট, সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবি Logo আপনি আওয়ামীগের চোর, সরাইল থানার ওসিকে রুমিন ফারহানা Logo মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo সিরাজগঞ্জের নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার ব্যক্তিগত বাসায় নেওয়ার অভিযোগ, জব্দ করে ইউপি চেয়ারম্যান Logo ইউপি সদস্য প্রার্থী আব্দুল হালিম হাওলাদারের যুব সমাজের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়কের পিতার ইন্তেকাল: সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন! Logo পূজামণ্ডপ পরিদর্শনের পর ফেসবুক পোস্ট ঘিরে বিতর্কে রুমিন ফারহানা Logo বিয়ের প্রলোভন ও অশ্লীল ভিডিওর ভয় দেখিয়ে নারী নির্যাতন: পটুয়াখালীতে জাহাঙ্গীর গাজীর বিরুদ্ধে ভূক্তোভূগীর সংবাদ সম্মেলন। Logo ৮,০০০ এমএএইচ ব্যাটারি ও স্মার্ট ফিচারে ভিভো ওয়াই৩২ Logo সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? বিরোধী দলীয় নেতার প্রশ্ন

গাজীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩ ২০৪ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি :
মুক্ত বুদ্ধি চর্চার ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ)। স্বাধীন মতপ্রকাশকে বাধাগ্রস্থ ও সংকুচিত করছে এই আইন। গণমাধ্যমের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে আজ গাজীপুর সিটি প্রেসক্লাবের উদ্যোগে পালিত হয় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য: মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি।
জাতিসংঘ সংস্থা ইউনেস্কোর মতে- অবাধ, মুক্তচিন্তা এবং মতপ্রকাশের অধিকার হচ্ছে মানবাধিকারের মূল কথা। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ‘‘পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠায় চাই- মুক্ত সংবাদমাধ্যম’’ শীর্ষক আলোচনা সভা গাজীপুর সিটি প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়।
মঞ্জুর হোসেন মিলনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিলন, সাইফুল ইসলাম খান, মো: মনির হোসেন, মাজহারুল ইসলাম রবিন, এম হাসান আলী ও আবুল হোসেন সবুজ। বক্তারা বলেন, এরই মধ্যে সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় ডিজিটাল নিরাপত্তা আইন(ডিএসএ) একটি ভীতি তৈরি করেছে, যা সংবিধানের মৌলিক অধিকারেরও পরিপন্থী। এছাড়া স্বাধীন মতপ্রকাশকে বাধাগ্রস্ত ও সংকুচিত করতে পারে এমন আইন বাতিলের দাবি জানান সাংবাদিকরা।
সভাপতি মঞ্জুর হোসেন মিলন বলেন, সংকটময় পরিস্থিতিতে প্রয়োজন সাংবাদিক ও সংবাদমাধ্যমের অবাধ তথ্যপ্রবাহের স্বাধীনতা। অথচ স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করছে ডিজিটাল নিরাপত্তা আইন। গণমাধ্যমকে কঠিন অবস্থায় ফেলছে এই ডিজিটাল নিরাপত্তা আইন। আইনী হয়রানীর শঙ্কায় ভয়ের সংস্কৃতিতে গণমাধ্যমে চলছে সেলফ সেন্সরশিপ। আমি বিশ্বাস করি স্বাধীন সংবাদমাধ্যম রাষ্ট্র পরিচালনায় প্রতিপক্ষ নয়, সহায়ক শক্তি। আজকের দিনে আমরা এই কালো আইন বাতিলের দাবি জানাই।

গাজীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

আপডেট সময় : ০৭:৩৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩