ঢাকা ১০:০৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাইস ক্যামেরা ও নতুন ডিজাইনে ভিভো ভি৮০ Logo পরীমনির প্রশ্ন / আমার মতো মানুষ যদি অনিরাপত্তায় থাকে, আপনারা সহজে পার পাবেন? Logo বিনা উইকেটে সেশন শেষ, বাংলাদেশের লাগবে ২০৭ রান Logo ইরানে নতুন হামলা নিয়ে ট্রাম্পের সুর নরম, কমল তেলের দাম Logo হাসিনা সন্ত্রাসী, তাকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo বারিতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব Logo যাদবপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের গণসংযোগ চালিয়ে যাচ্ছেন Logo শুরু হচ্ছে দারাজের ১১.১১ ক্যাম্পেইন, থাকছে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় Logo কাবা প্রাঙ্গণে ছবি প্রকাশ করে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা

ইরানে নতুন হামলা নিয়ে ট্রাম্পের সুর নরম, কমল তেলের দাম

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৯:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ২৪ বার পঠিত

মধ্যপ্রাচ্যে সংঘাতের উত্তেজনার মধ্যেই নতুন করে সামরিক হামলার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে এবার ইরান নিয়ে কিছুটা সংযত সুরে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংঘাত বন্ধে আলোচনা এগিয়ে চললে নতুন করে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন তিনি। তার এই বক্তব্যের পর বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। সোমবার (৯ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৬ ডলার ৯১ সেন্টে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ শতাংশ কমে ৮৯ ডলার ৮৫ সেন্টে দাঁড়ায়।

গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ১৬ শতাংশ কমেছিল। করোনাভাইরাস মহামারি শুরুর পর এক সপ্তাহের হিসাবে এটিই ছিল তেলের দামের সবচেয়ে বড় পতন। ভারতের নয়াদিল্লিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান এসএস ওয়েলথস্ট্রিটের প্রতিষ্ঠাতা সুগন্ধা সচদেভা বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখনো পূর্ণাঙ্গ সমঝোতা হয়নি। তবে সংঘাত কমে আসতে পারে, এমন আশাবাদ তৈরি হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম কমছে।

এদিকে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক না হলে তেলের দামে ভূরাজনৈতিক ঝুঁকির প্রভাব থেকেই যাবে বলে মনে করেন সুগন্ধা সচদেভা।

ফলে, সংঘাত কমার আভাস থাকলেও তেলের বাজারে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। গত রোববার ট্রাম্প বলেন, সংঘাত বন্ধে আলোচনা এগিয়ে চললে ইরানে নতুন করে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম। তবে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে আবার হামলার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

অন্যদিকে ইরান জানিয়েছে, তাদের ওপর হামলা হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানবে।

বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ট্রাম্পের বক্তব্য আগের তুলনায় সংযত। তবে মধ্যবর্তী নির্বাচনের পর সংঘাত নিয়ে তাঁর অবস্থানে স্থায়ী পরিবর্তন এসেছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

এদিকে, বিনিয়োগ ব্যাংক জেপি মরগান জানিয়েছে, মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ বৃদ্ধি, অন্যান্য দেশের উৎপাদন বাড়া এবং চাহিদা কমে যাওয়ায় বিশ্ববাজারে তেলের উদ্বৃত্ত তৈরি হচ্ছে।

গত সেপ্টেম্বরে প্রতিদিন ১১ লাখ ব্যারেল উদ্বৃত্ত থাকলেও অক্টোবরে তা বেড়ে ১৪ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে।

সূত্র: রয়টার্স

ট্যাগস :

ইরানে নতুন হামলা নিয়ে ট্রাম্পের সুর নরম, কমল তেলের দাম

আপডেট সময় : ০২:৩৯:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬