ঢাকা ১১:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo নারী ফুটবলে চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়, দাবায় ঢাকা বিশ্ববিদ্যালয় Logo টেকসই কৃষি ও গ্রামীণ উন্নয়নে দক্ষ মানবসম্পদ গড়তে বাউবিতে কারিকুলাম সভা Logo দুই বিমানবন্দর থেকে সোয়া ৩ কোটি টাকার সোনা, মদ ও নিষিদ্ধ পণ্য জব্দ Logo কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ জনের মৃত্যু Logo সাদাছড়ি দেখেও থামে না গাড়ি, মেলে না কাজ Logo বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই Logo পপুলার লাইফের ময়নমসিংহ অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৬ কোটি ৪৩ লক্ষ ১৮ হাজার টাকার চেক বিতরণ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo লাওস-ভিয়েতনামে ক্যানসারের ওষুধ পাচার, চীনা নাগরিকসহ গ্রেফতার ৪ Logo আইএমএফের ঋণ পেতে কিছু শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

টেকসই কৃষি ও গ্রামীণ উন্নয়নে দক্ষ মানবসম্পদ গড়তে বাউবিতে কারিকুলাম সভা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ৪০ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি
টেকসই কৃষি ও গ্রামীণ উন্নয়নে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে মাস্টার ইন সাসটেইনেবল এগ্রিকালচার অ্যান্ড রুরাল লাইভলিহুড (MSARL) প্রোগ্রামের ফলাফলভিত্তিক শিক্ষা (OBE) কারিকুলাম প্রণয়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)।
এ লক্ষ্যে শনিবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের উদ্যোগে কারিকুলাম কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। সভাপতিত্ব করেন স্কুলের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, উচ্চশিক্ষাকে কার্যকর, মানসম্মত ও যুগোপযোগী করতে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতার বাস্তব প্রয়োগ নিশ্চিত করা জরুরি। শিক্ষার্থীরা যেন বাস্তব সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধান দিতে পারেন, সে লক্ষ্যেই শিক্ষাক্রম প্রণয়ন ও পরিমার্জন করতে হবে।
তিনি বলেন, টেকসই কৃষি ও গ্রামীণ জীবিকায়নে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ব্যবহারিক, গবেষণাভিত্তিক ও সময়োপযোগী শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক মানসম্মত কারিকুলাম প্রণয়নে সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম বলেন, ফলাফলভিত্তিক শিক্ষা পদ্ধতিতে শিক্ষাক্রম শেষে শিক্ষার্থীরা কী ধরনের জ্ঞান, দক্ষতা ও পেশাগত সক্ষমতা অর্জন করবেন, তা সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী শিক্ষণ-শিখন কার্যক্রম ও মূল্যায়নব্যবস্থা পরিচালিত হয়।
তিনি আশা প্রকাশ করেন, MSARL প্রোগ্রামের OBE কারিকুলাম প্রণয়নের এ উদ্যোগ বাউবির উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন এবং টেকসই কৃষি ও গ্রামীণ উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় বিদ্যমান কারিকুলাম পর্যালোচনার পাশাপাশি সময়োপযোগী ও ফলাফলভিত্তিক শিক্ষাক্রম প্রণয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এতে প্রোগ্রাম ও কোর্সভিত্তিক শিখনফল, শিক্ষণ-শিখন পদ্ধতি, মূল্যায়নব্যবস্থা এবং পেশাগত চাহিদার সঙ্গে কারিকুলামের সামঞ্জস্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া টেকসই কৃষি, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, গ্রামীণ জীবিকায়ন এবং কৃষিভিত্তিক অর্থনীতির উন্নয়নে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিষয়েও মতবিনিময় করেন সভায় অংশগ্রহণকারীরা।
সভায় কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের শিক্ষক, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) অতিরিক্ত পরিচালক, মিডিয়া বিশেষজ্ঞ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বহিঃস্থ বিশেষজ্ঞ সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

টেকসই কৃষি ও গ্রামীণ উন্নয়নে দক্ষ মানবসম্পদ গড়তে বাউবিতে কারিকুলাম সভা

আপডেট সময় : ০৭:৩৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬