ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৮ বার পঠিত

জেলা প্রতিনিধি :
ফেনীর দাগনভূঞায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে জোবায়দা আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের আতাতুর্ক হাই স্কুল মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জোবায়দা আক্তার দাগনভূঞা ব্র?্যাক অফিসে ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি জেলার সোনাগাজী উপজেলার চরলক্ষীগঞ্জ গ্রামের ডাক্তার বাড়ির বাসিন্দা। তার পাঁচ বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, জোবায়দা তার সহকর্মী নুরুজ্জামানের সঙ্গে মোটরসাইকেলে করে গন্তব্যে যাচ্ছিলেন। আতাতুর্ক হাইস্কুল মার্কেটের সামনে পৌঁছালে একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমান ঢাকা পোস্টকে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :

কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর

আপডেট সময় : ০৭:২৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬