ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান Logo স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান Logo জ্বরের কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর, এক ল্যাপেই হাল ছাড়লেন শাহাদাত Logo এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

জ্বরের কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর, এক ল্যাপেই হাল ছাড়লেন শাহাদাত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩০:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮ বার পঠিত

পুরুষদের সাইক্লিং এর রোড রেসিংয়ে বাংলাদেশের প্রতিযোগী সবুর হোসেন অংশ নিতে পারেননি। দুদিন আগে থেকে তিনি জ্বরে ভুগছিলেন। স্থানীয় চিকিৎসকের কাছে পরামর্শের জন্য যান। তাকে পরীক্ষা-নিরীক্ষা করে ওষুধপত্র দেওয়া হয়। কিন্তু তারপরও বুধবার তার ইভেন্ট রোড রেসিংয়ে অংশগ্রহণের মতো ফিটনেস তিনি পাননি। সে কারণে এই ইভেন্টে তিনি অংশ নিতে পারেননি।

তবে এই ইভেন্টে বাংলাদেশের আরেকজন প্রতিযোগী শাহাদাত হোসেন অংশ নেন। তবে তিনিও পুরো রেস শেষ করতে পারেননি। প্রথম ল্যাপের পর প্রতিযোগিতা থেকে নিজেকে গুটিয়ে নেন।

বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক পারভেজ হাসান জানান, জ্বরের কারণে শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও ফিটনেস ফিরে পাওয়ার জন্য সবুর হোসেন চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি ফিট হতে পারেননি। তাই এই ইভেন্ট থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছেন।

ট্যাগস :

জ্বরের কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর, এক ল্যাপেই হাল ছাড়লেন শাহাদাত

আপডেট সময় : ০২:৩০:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬