ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্যবসায়ী মনি হত্যাকান্ডে প্রধান আসামীসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার -০২ Logo মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সিরাজদিখান থানার (ওসি) মোঃ আলাউদ্দিন নির্বাচিত  Logo বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক।। Logo আমরা সমাজের পরিবর্তন আনতে চাচ্ছি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল  Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের কাউন্টারের স্টাফদের মারধোরের অভিযোগ Logo সীমান্তে চালানজব্দ ৮৫ লাখ টাকার মালামাল উদ্ধার  Logo কাল থেকে কারখানায় চাহিদানুযায়ী মিলবে গ্যাস-বিদ্যুৎ, ব্যবসায়ীদের আশ্বাস প্রধানমন্ত্রীর Logo মেয়েদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়তে পরিবার-সমাজকেও দায়িত্ব নিতে হবে Logo পাচার হওয়া অর্থের ফ্রিজ হিসাব থেকে কর আদায়ে ৭ সদস্যের কমিটি Logo আগের বছরের তুলনায় এবার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কম: স্থানীয় সরকারমন্ত্রী

আগের বছরের তুলনায় এবার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কম: স্থানীয় সরকারমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২৩ বার পঠিত

আগের বছরগুলোর তুলনায় এ বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম বলে দাবি করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। তবে সামনের দিনগুলোতে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা যাতে আর না বাড়ে, সে জন্য কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর জোর দিয়েছেন তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বিশ্বব্যাংকের সহায়তায় আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধে কৌশলগত কর্মপরিকল্পনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী।

ড. আবদুল মঈন খান বলেন, ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে স্থানীয় সরকার মন্ত্রণালয় কাজ করছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব পক্ষকে আরও সক্রিয় ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নিজেও দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তৎপর রয়েছেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও সংস্থাকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে উল্লেখ করে ড. আবদুল মঈন খান বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও মানুষের কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলেও তিনি আশা প্রকাশ করেন।

ট্যাগস :

আগের বছরের তুলনায় এবার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কম: স্থানীয় সরকারমন্ত্রী

আপডেট সময় : ০২:৪৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬