ঢাকা ০১:২৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ডাকসুর সিরাত সেমিনার ও ট্যালেন্ট হান্টে ৩০ শিক্ষার্থী পেল পুরস্কার Logo পরীমনির কোলে নবজাতক, ‘তিন নাম্বার জন ডান’ ঘিরে তুমুল জল্পনা Logo ‘সাহস ও লড়াইয়ের মানসিকতা নেই’, বাবরদের নিয়ে ডি ভিলিয়ার্সের কড়া সমালোচনা Logo সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত ফেরত শুরু, মিলছে জরুরি টাকাও Logo হরমুজে নৌ চলাচলে সংকট, বিশ্ববাজারে তেলের দাম ছুঁইছুঁই ৯৭ ডলার Logo ৯ মাসের ০% ইএমআইতে ৩,৯০০ টাকার কিস্তিতে ভিভো ভি৮০ লাইট Logo সরকারি ব্যবস্থাপনায় হজ করা ৪,৩৪১ হাজি ফেরত পাচ্ছেন প্রায় ৪ কোটি ৮৭ লাখ টাকা Logo নলছিটিতে মোল্লারহাট বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধান অতিথি ইলেন ভুট্টা Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ বছর পর ব্যালটের লড়াই, রেড ক্রিসেন্ট নির্বাচন ঘিরে উৎসবমুখর  Logo ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরীমনির কোলে নবজাতক, ‘তিন নাম্বার জন ডান’ ঘিরে তুমুল জল্পনা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:১১:৩৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার পঠিত

সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেই নতুন করে আলোচনায় চিত্রনায়িকা পরীমনি। সোমবার সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া ছবিতে তার কোলে দেখা যায় এক সদ্যজাত শিশুকে। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ।’ এরপরই নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠেছে—তবে কি তৃতীয় সন্তানের মা হয়েছেন পরীমনি, নাকি নতুন করে কোনো শিশুকে দত্তক নিয়েছেন তিনি?

শিশুদের প্রতি পরীমনির ভালোবাসার কথা ভক্তদের অনেকেরই জানা। ছেলে শাহীম মোহাম্মদ পূণ্য ও দত্তক নেওয়া কন্যাশিশু সাফিরা সুলতানা প্রিয়মকে নিয়ে তার ব্যস্ততা থাকলেও বিভিন্ন সময় একাধিক সন্তানের মা হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। এমনকি একসময় মজা করে ১০০ সন্তানের মা হওয়ার ইচ্ছার কথাও বলেছিলেন এই অভিনেত্রী। শরিফুল রাজের সঙ্গে দাম্পত্য জীবনে তাদের ঘরে আসে ছেলে পূণ্য; বিচ্ছেদের পর ছেলেকে নিজের কাছেই বড় করছেন পরীমনি। পরে তিনি একটি কন্যাশিশুকেও দত্তক নেন।

সোমবারের ছবিটি প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের অভিনন্দন ও নানা প্রশ্নে ভরে ওঠে মন্তব্যের ঘর। তবে শিশুটির পরিচয় কিংবা ‘তিন নাম্বার জন ডান’ কথাটির অর্থ নিয়ে পরীমনির পক্ষ থেকে এখনো কোনো সরাসরি বক্তব্য পাওয়া যায়নি। সামাজিক মাধ্যমে কেউ নতুন করে দত্তক নেওয়ার কথা বলছেন, আবার কেউ ধারণা করছেন শিশুটি তার পরিচিত কারও সন্তান। ফলে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না; এখন অপেক্ষা, ‘তিন নাম্বার জন’ বলতে পরীমনি আসলে কী বোঝাতে চেয়েছেন, সেটি কবে নিজেই পরিষ্কার করেন।

ট্যাগস :

পরীমনির কোলে নবজাতক, ‘তিন নাম্বার জন ডান’ ঘিরে তুমুল জল্পনা

আপডেট সময় : ১২:১১:৩৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬