ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটিতে মোল্লারহাট বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধান অতিথি ইলেন ভুট্টা Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ বছর পর ব্যালটের লড়াই, রেড ক্রিসেন্ট নির্বাচন ঘিরে উৎসবমুখর  Logo ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ভরিতে ২ লাখ ৩৭ হাজার ছাড়াল সোনার দাম, রুপা ৫ হাজারের বেশি Logo চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়ে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত সূচনা Logo ‘প্রাপ্তির জন্য নয়, নেশা থেকেই গান করতে হবে’—জেমস Logo মদিনার সব মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজে নারীদের জন্য নির্ধারিত স্থান Logo আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নারী-পুরুষ ও নবজাতকের মরদেহ উদ্ধার Logo রাজাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা Logo ভিভো ভি৮০ লাইটঃ প্রি-অর্ডারে ভিভো-এপেক্সের বিশেষ উপহার

ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ বছর পর ব্যালটের লড়াই, রেড ক্রিসেন্ট নির্বাচন ঘিরে উৎসবমুখর 

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২০:১১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার পঠিত
মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে সদস্য ও ভোটারদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই ভোটারদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে নির্বাচনী এলাকা। শনিবার ৫ সেপ্টেম্বর শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম চলছে। এখন পর্যন্ত নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি। প্রার্থীদের কর্মী-সমর্থকরা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও ভোট প্রার্থনা করছেন। দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় ভোটারদের মধ্যেও দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা তাদের নিজ নিজ প্রতীক নিয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন। অন্যদিকে ভোটাররাও পছন্দের প্রার্থীকে ভোট দিতে আগ্রহের সঙ্গে ভোটকেন্দ্রে আসছেন। সদস্যদের প্রত্যাশা, দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। নির্বাচিত নতুন নেতৃত্ব রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াবে—এমন প্রত্যাশা তাদের। নির্বাচন সংশ্লিষ্টরা জানান, ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে। দীর্ঘ বিরতির পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় রেড ক্রিসেন্টের সদস্যদের মধ্যে যেমন আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে, তেমনি নতুন নেতৃত্ব নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। ভোট শেষে সদস্যদের প্রত্যাশা—যারা নির্বাচিত হবেন, তারা দল-মত নির্বিশেষে মানবতার সেবায় নিজেদের নিয়োজিত করবেন।
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ বছর পর ব্যালটের লড়াই, রেড ক্রিসেন্ট নির্বাচন ঘিরে উৎসবমুখর 

আপডেট সময় : ০৬:২০:১১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬