ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে, তবু বাজেট ও কর্মী কমাচ্ছে ইউএনএইচসিআর Logo তিব্বতে ভয়াবহ কাদা ধস: ২৩ দেশের ২৬১ বিদেশিসহ নিখোঁজ ৫৪৬ Logo বাংলাদেশে আর গুম ও ‘আয়নাঘরের’ স্থান হবে না: রাষ্ট্রপতি Logo ব্রাহ্মণবাড়িয়ায় গণতন্ত্র, ভোটাধিকার সংবাদপত্রের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভাও সম্মাননা ক্রেস্ট প্রদান  Logo ব্রাহ্মণবাড়িয়া ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতা সভা Logo বড়ইয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ Logo পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মাছিয়াতা দরবার শরীফে তিনশতাধিক বছরের ঐতিহ্যবাহী মহা সম্মেলন ও ৫৬ তম ওরশ মাহফিল সম্পন্ন Logo শালিস-থানা-এমপি মানল না’—গালুয়া বাজারে জমি জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা Logo আওয়ারাপন ২ বক্স অফিস: ২০০ কোটির দোরগোড়ায় ইমরান হাশমির সিনেমা

তিব্বতে ভয়াবহ কাদা ধস: ২৩ দেশের ২৬১ বিদেশিসহ নিখোঁজ ৫৪৬

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৭:৪২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ২১ বার পঠিত

চীন-নেপাল সীমান্তবর্তী তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের জিরং পোর্ট এলাকায় ভয়াবহ কাদা ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছেছে। একই ঘটনায় ২৩টি দেশের ২৬১ জন বিদেশি নাগরিকসহ মোট ৫৪৬ জনের এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি।

রোববার (৩০ আগস্ট) আনাদোলু এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে। চীনের বিভিন্ন সরকারি সংস্থা যৌথভাবে অনুসন্ধান ও তথ্য যাচাইয়ের পর নিখোঁজ এবং হতাহতের সর্বশেষ হিসাব প্রকাশ করেছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, সংস্কৃতি ও পর্যটন কর্তৃপক্ষ এবং দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ ঘটনায় সমন্বিতভাবে কাজ করছে। বেইজিংভিত্তিক রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, সীমান্তবর্তী ওই দুর্গম এলাকায় উদ্ধার অভিযান এবং আন্তর্জাতিক পর্যায়ে তথ্য আদান-প্রদানের কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিখোঁজ বিদেশি নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন নেপালের নাগরিক। দেশটির ১০৪ জন এখনও নিখোঁজ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া ভারতের ৪৯ জন এবং লাটভিয়ার ৩৩ জন নাগরিকের সন্ধান পাওয়া যাচ্ছে না।

নিখোঁজদের তালিকায় যুক্তরাষ্ট্রের ১৮ জন এবং যুক্তরাজ্যের ১৫ জন নাগরিক রয়েছেন। কানাডা ও অস্ট্রেলিয়ার ৬ জন করে নাগরিকও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

এ ছাড়া দক্ষিণ আফ্রিকার ৪ জন এবং মালয়েশিয়া, জার্মানি ও রাশিয়ার ৩ জন করে নাগরিকের কোনো খোঁজ পাওয়া যায়নি। আয়ারল্যান্ড, এস্তোনিয়া, ফ্রান্স, নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ডের ২ জন করে নাগরিকও নিখোঁজ রয়েছেন।

অন্যদিকে কাজাখস্তান, ফিনল্যান্ড, লিথুয়ানিয়া, পর্তুগাল, ইউক্রেন, স্পেন ও হাঙ্গেরির একজন করে নাগরিক নিখোঁজ রয়েছেন।

চীনা কর্তৃপক্ষ নিখোঁজ বিদেশি নাগরিকদের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাস ও কনস্যুলেটকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে। নিখোঁজদের অবস্থান শনাক্ত করতে উদ্ধারকারী দলগুলো অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এদিকে, চীনের প্রতিবেশী নেপালেও ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। দেশটির সরকারি হিসাব এবং স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সেখানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে প্রায় আড়াই হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

ট্যাগস :

তিব্বতে ভয়াবহ কাদা ধস: ২৩ দেশের ২৬১ বিদেশিসহ নিখোঁজ ৫৪৬

আপডেট সময় : ০২:৪৭:৪২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬