ঢাকা ০১:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন Logo হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি Logo দেশের প্রথম কমিউনিটি ভিত্তিক এগ্রো রিসোর্টের নকশা উন্মোচন করল সুখের খামার Logo শতাব্দীর পুরনো পৈত্রিক ভিটা দখলের পাঁয়তারা, নীরব প্রশাসন: নেত্রকোণায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ বাসিন্দাদের মানববন্ধন Logo ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: গালিবাফ Logo টানা কয়েকটি সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, যা ঘটেছিল রাধিকা আপ্তের সঙ্গে Logo এশিয়ান গেমস নারী ক্রিকেট • লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ, ১১৪ রানে জিতে ফাইনালে ভারত Logo দেশীয় শিল্প সুরক্ষা ও প্রতিযোগিতা বাড়াতে সরকারি ক্রয় আইনে সংশোধন Logo অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা মান্দানা, ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৪৪:০৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ১৩৮ বার পঠিত

ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা শুটিং চলাকালে গুরুতর আহত হয়েছেন। আঘাতের কারণে চিকিৎসকরা তাকে টানা ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। ফলে আপাতত তার চলমান সিনেমার শুটিং সূচিতে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে রাশমিকার হাতে ‘রাণাবলী’ এবং ‘মাইসা’ নামে দুটি সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে একটি ছবির শুটিং চলাকালেই তিনি আহত হন।

প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনায় রাশমিকার নিতম্ব ও কোমরের মাঝামাঝি অংশের একটি গুরুত্বপূর্ণ পেশিতন্তু (মাসল) সম্পূর্ণ ছিঁড়ে গেছে। চিকিৎসকদের মতে, এ ধরনের চোট সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের মধ্যেই বেশি দেখা যায়, কারণ তারা নিয়মিত উচ্চমাত্রার শারীরিক পরিশ্রম ও অনুশীলনের মধ্যে থাকেন।

জানা গেছে, সিনেমার প্রয়োজনেই রাশমিকাকে নাচ এবং অ্যাকশন দৃশ্যে কঠিন শারীরিক কসরত করতে হচ্ছিল। সেই অনুশীলন বা শুটিংয়ের সময়ই তিনি এই গুরুতর আঘাত পান।

তবে দুর্ঘটনা কিংবা নিজের শারীরিক অবস্থা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।

বর্তমানে রাশমিকা ‘মাইসা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন। ছবিটি পরিচালনা করছেন রবীন্দ্র পুল্লে। অন্যদিকে ‘রাণাবলী’ পরিচালনা করছেন রাহুল সংকৃত্যন।

প্রসঙ্গত, প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ‘রাণাবলী’ সিনেমায় রাশমিকার সহশিল্পী বিজয় দেবারাকোন্ডা। তারা এর আগে ‘গীত গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এর মতো জনপ্রিয় সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন।

ট্যাগস :

শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা মান্দানা, ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ

আপডেট সময় : ০৫:৪৪:০৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬