ঢাকা ১০:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম Logo হামে প্রাণহানি ৮০০ ছাড়াল, একদিনে আরও ৬ শিশুর মৃত্যু Logo কারিগরি ত্রুটিতে এলএনজি সরবরাহে বিঘ্ন, বেড়েছে গ্যাস সংকট; তিতাস গ্যাস Logo সংকটে সিএনজি স্টেশন : ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট Logo আশুগঞ্জে খাল পুনঃখননে সাশ্রয়, ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত Logo চট্টগ্রামে অনারের ব্র্যান্ডশপ, উদ্বোধনে দর্শনার্থীদের মুগ্ধ করল হিউম্যানয়েড রোবট Logo টঙ্গীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু Logo টঙ্গীতে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার Logo মামলার নথি পাঠিয়ে টাকা দাবি, লেনদেন হয় বিকাশে তবুও আসামী যুবলীগ নেতা Logo ময়মনসিংহে ট্রাকের সাথে অটোর সংঘর্ষ নিহত ৩

হামে প্রাণহানি ৮০০ ছাড়াল, একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩১:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ১৯ বার পঠিত

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও ৬ শিশুর মৃত্যু হওয়ায় মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৮০৩ জনে।

বুধবার (২২ জুলাই) প্রকাশিত নিয়মিত হাম পরিস্থিতি-সংক্রান্ত প্রতিবেদনে জানানো হয়, একই সময়ে নতুন করে ১ হাজার ৩৭ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে পরীক্ষাগারে ১৩৩ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ পাওয়া গেছে। ফলে দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে ১৪ হাজার ৮৪১ জনে পৌঁছেছে।

অন্যদিকে, গত একদিনে ৯০৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২০ হাজার ৩৫২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম বা হাম-সদৃশ উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩ হাজার ৭৮ জন। তাদের মধ্যে ৯৯ হাজারেরও বেশি রোগী চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

ট্যাগস :

হামে প্রাণহানি ৮০০ ছাড়াল, একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৫:৩১:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬