ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মাছিয়াতা দরবার শরীফে তিনশতাধিক বছরের ঐতিহ্যবাহী মহা সম্মেলন ও ৫৬ তম ওরশ মাহফিল সম্পন্ন Logo শালিস-থানা-এমপি মানল না’—গালুয়া বাজারে জমি জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা Logo আওয়ারাপন ২ বক্স অফিস: ২০০ কোটির দোরগোড়ায় ইমরান হাশমির সিনেমা Logo অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ও সাদা বলের সিরিজ Logo অসহায় ৯০ বছরের জারিনার পাশে জেলা প্রশাসন, নির্মাণ করে দেয়া হবে নতুন ঘর Logo কেরালার নাম বদলে ‘কেরালম’ Logo সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী Logo Xpulse 200 সিরিজ নিয়ে বিশেষ মিডিয়া টেস্ট রাইড আয়োজন করল হিরো বাংলাদেশ Logo খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

মেসির গোলে উচ্ছ্বসিত পরীমনি, হাসপাতাল নিয়েই মজার পোস্ট ভাইরাল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৩৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ১৫৬ বার পঠিত

লিওনেল মেসির গোলে রোমাঞ্চকর জয় পেয়েছে আর্জেন্টিনা। ম্যাচজুড়ে টানটান উত্তেজনার পর দলের জয়ে যেমন আনন্দে মেতেছেন কোটি সমর্থক, তেমনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। তাঁদের মধ্যে অন্যতম চিত্রনায়িকা পরীমনি, যিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেও প্রিয় দলের জয় উদযাপন করতে ভোলেননি।

ম্যাচ চলাকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পরীমনি হাস্যরসাত্মক একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘হসপিটালে পা ভাঙা রোগীদের ফুটবল খেলা দেখা নিষেধ। আমি কিছু জানি না…।’ পোস্টটির সঙ্গে তিনি মজার ইমোজিও ব্যবহার করেন।

আর্জেন্টিনার জয় নিশ্চিত হওয়ার পর আরও একটি রসিকতাপূর্ণ পোস্ট শেয়ার করেন এই অভিনেত্রী। সেখানে তিনি লেখেন, ‘মেসি গোল দেওয়ার পর হসপিটালে আর রাখে নাই আমাকে। লালালা… লিও মেসি।’ পোস্টটিতে ভালোবাসা ও নাচের ইমোজিও যুক্ত করেন তিনি।

পরীমনির দুটি পোস্টই অল্প সময়ের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভক্তরা মন্তব্যের ঘরে তাঁর রসবোধের প্রশংসা করেন এবং অনেকেই আর্জেন্টিনার জয়ের আনন্দ ভাগাভাগি করেন। কেউ কেউ আবার মজার ছলে তাঁর দ্রুত সুস্থতাও কামনা করেন।

বিশ্বকাপ চলাকালে দেশের অনেক তারকাই নিজ নিজ প্রিয় দলের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব রয়েছেন। তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরীমনির এমন ব্যতিক্রমধর্মী ও হাস্যরসপূর্ণ উদযাপন ভক্তদের কাছে আলাদাভাবে নজর কেড়েছে এবং অনলাইনে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

ট্যাগস :

মেসির গোলে উচ্ছ্বসিত পরীমনি, হাসপাতাল নিয়েই মজার পোস্ট ভাইরাল

আপডেট সময় : ০৪:৩৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬