ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ

কুমিল্লায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত, প্রেমিকা গ্রেপ্তার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:৫৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ২৮৯ বার পঠিত
 আলমগীর হোসেন আলম , কুমিল্লা জেলা ব্যাুরো চিপ
কুমিল্লার চৌদ্দগ্রামে কথিত প্রেমিকার ছুরিকাঘাতে সাঈদ আব্দুল্লাহ সিয়াম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  সোমবার (২৯ জুন) ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে চৌদ্দগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই গ্রামের হাজী এনামুল হকের ছেলে। পুলিশ জানায়, ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ঘোষগ্রামের বাসিন্দা রবিউল মৃধার মেয়ে নাঈমা জাহান (১৫) ঘটনার সময় সিয়ামের বাড়িতে অবস্থান করছিল। ভোরে তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে নাঈমা ধারালো ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সিয়াম ও নাঈমার মধ্যে প্রায় তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতি, তাদের ব্যক্তিগত সম্পর্ক এবং গর্ভধারণ ও পরবর্তী ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা। চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ আরিফুল বলেন, ঘটনার পর অভিযুক্ত নাঈমা জাহানকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

কুমিল্লায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত, প্রেমিকা গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৫৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬