ঢাকা ০২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা Logo চল্লিশ কাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পুনরায় সভাপতি নির্বাচিত হলেন ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন বিএম কলেজের দুই শিক্ষার্থী Logo গৌরনদীর দুই যুবক মাদকসহ বরিশালে আটক

ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে:

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ১০৬ বার পঠিত
সারোয়ার জাহান জুয়েল ময়মনসিংহ ঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর করে কৃষি উৎপাদন বাড়ানো এবং অতিদরিদ্র মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে চলমান মলঙ্গী খাল খনন ও পুনঃখনন প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি দেখা গেছে। বুধবার ১৬ জুন সরেজমিনে প্রকল্প এলাকা পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজের মান ও গতিতে সন্তোষ প্রকাশ করেছেন।
এসময় পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ।এ সময় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দও উপস্থিত থেকে প্রকল্পের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন এবং দ্রুত কাজ শেষ করার আহ্বান জানান।
১০ কিলোমিটারের মধ্যে ৭-৮ কিলোমিটার খনন সম্পন্ন, লক্ষ্য নির্ধারিত সময়ে কাজ শেষ করা প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল উদ্বোধনের পর থেকে কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ইতোমধ্যে প্রায় ৭ থেকে ৮ কিলোমিটার খাল খন ও পুনঃখননের কাজ সম্পন্ন হয়েছে। বাকি অংশের কাজও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে দিনরাত কাজ করছেন শ্রমিকরা।
প্রকল্পের সভাপতি আব্দুল খালেক মেম্বার বলেন, “এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল মলঙ্গী খাল পুনঃখননের। ইউএনও স্যারের সার্বিক তদারকি ও উপজেলা প্রশাসনের আন্তরিক সহযোগিতায় আমরা সময়মতো কাজ এগিয়ে নিতে পারছি। বর্ষার আগেই কাজ শেষ করে কৃষকদের জমিতে পানি ধরে রাখা এবং নিষ্কাশনের সুযোগ করে দিতে চাই।
পরিদর্শনে সন্তোষ প্রকাশ করলেন প্রশাসনের কর্মকর্তারা পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “সরকারের জলাবদ্ধতা নিরসন ও কর্মসংস্থান সৃষ্টির এই প্রকল্পটি রাধাকানাই ইউনিয়নের মানুষের জন্য আশীর্বাদ হয়ে আসবে। কাজের মান এবং অগ্রগতি সন্তোষজনক। ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্থানীয় কমিটি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে।”
কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা স্থানীয় কৃষকরা জানান, মলঙ্গী খাল দীর্ঘদিন ধরে ভরাট হয়ে থাকায় জমিতে পানি নিষ্কাশন ও সেচ দুটোই বাধাগ্রস্ত হচ্ছিল। খাল খননের ফলে এখন জমিতে পানি ধরে রাখা সহজ হবে, পাশাপাশি অতিবৃষ্টিতে ফসলহানির ঝুঁকি কমবে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে শুধু কৃষি উৎপাদনই বাড়বে না, বরং খাল খননের কাজে যুক্ত হয়ে এলাকার শতাধিক অতিদরিদ্র মানুষের অস্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এতে একদিকে যেমন পরিবারের আয় বেড়েছে, অন্যদিকে দক্ষ শ্রমিকের অভাবও কিছুটা মিটছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন পর এমন একটি জনকল্যাণমুখী প্রকল্পের সুফল তারা পেতে যাচ্ছেন। সবার প্রত্যাশা, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে মলঙ্গী খাল আবার তার আগের যৌবন ফিরে পাবে।
ট্যাগস :

ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে:

আপডেট সময় : ০৫:০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬