ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মোল্লারহাটে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত। Logo টানা অষ্টম কার্যদিবসেও ঊর্ধ্বমুখী পুঁজিবাজার, লেনদেন ৯ মাসের মধ্যে সর্বোচ্চ Logo ‘কিছু রাত নিঃশব্দে এসে বদলে দেয় জীবন’—নতুন সিনেমা নিয়ে ঋতুপর্ণা Logo জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিরিজে সম্ভাব্য বাংলাদেশ এইচপি দল Logo মিরপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট Logo ২৭ বছর পুরোনো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আবারও বাতাস লিক, বাড়ছে উদ্বেগ Logo ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধে রুমিন ফারহানার প্রতিবাদ Logo সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল ও দোকান বন্ধের নির্দেশ পুনর্বহাল Logo ঝালকাঠিতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন, প্রধান অতিথি জিয়াউদ্দিন হায়দার Logo নবীনগরে ঈদগাহ মাঠের উন্নয়নে এমপির ২৫ লাখ টাকার ঘোষণা, উচ্ছ্বসিত এলাকাবাসী

টানা অষ্টম কার্যদিবসেও ঊর্ধ্বমুখী পুঁজিবাজার, লেনদেন ৯ মাসের মধ্যে সর্বোচ্চ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৪:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ৩৪ বার পঠিত

ঈদুল আজহার ছুটির পর দেশের পুঁজিবাজারে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। ছুটির আগে টানা পাঁচ কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর ঈদের পরও টানা তিন কার্যদিবস বাজারে উত্থান দেখা গেছে। ফলে বুধবার (৩ জুন) টানা অষ্টম দিনের মতো সূচক ও অধিকাংশ শেয়ারের দাম বেড়েছে। দিনের লেনদেনে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের মূল্য বৃদ্ধি পাওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি প্রধান সূচক ঊর্ধ্বমুখী অবস্থায় দিন শেষ করে। একই সঙ্গে বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণের কারণে লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা প্রায় নয় মাসের মধ্যে সর্বোচ্চ। বাজার পর্যালোচনায় দেখা যায়, লেনদেনের শুরু থেকেই অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়তে থাকে। এই ধারা পুরো সময়জুড়ে বজায় থাকায় দিন শেষে সূচকের পাশাপাশি দাম বৃদ্ধিকারী প্রতিষ্ঠানের সংখ্যাও বেশি ছিল। দিনের শেষে ডিএসইতে ২৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ৯৮টির দাম কমেছে এবং ৪৯টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৪৪২ পয়েন্টে পৌঁছেছে। ডিএসই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২ হাজার ৫৭ পয়েন্টে অবস্থান করছে। সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। বুধবার ডিএসইতে মোট ১ হাজার ২৭৯ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে এ পরিমাণ ছিল ১ হাজার ৮০ কোটি ৪২ লাখ টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ১৯৮ কোটি ৭১ লাখ টাকা। ডিএসইতে এদিনের লেনদেন ২০২৫ সালের ৮ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ। ওইদিন বাজারে ১ হাজার ৪০০ কোটি ৮৪ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছিল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১০৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৮৬ পয়েন্টে পৌঁছেছে। একই সঙ্গে প্রধান সূচক সিএসসিএক্স ৫৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৯ হাজার ৩৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৮টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে ৬৪টির দাম কমেছে এবং ২৫টির দর অপরিবর্তিত ছিল। এদিন বাজারটিতে মোট ৩১ কোটি ৮ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ২৭ কোটি ১৯ লাখ টাকার তুলনায় বেশি।

ট্যাগস :

টানা অষ্টম কার্যদিবসেও ঊর্ধ্বমুখী পুঁজিবাজার, লেনদেন ৯ মাসের মধ্যে সর্বোচ্চ

আপডেট সময় : ০৩:১৪:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬