ঢাকা ০২:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন Logo হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি Logo দেশের প্রথম কমিউনিটি ভিত্তিক এগ্রো রিসোর্টের নকশা উন্মোচন করল সুখের খামার Logo শতাব্দীর পুরনো পৈত্রিক ভিটা দখলের পাঁয়তারা, নীরব প্রশাসন: নেত্রকোণায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ বাসিন্দাদের মানববন্ধন Logo ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: গালিবাফ Logo টানা কয়েকটি সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, যা ঘটেছিল রাধিকা আপ্তের সঙ্গে Logo এশিয়ান গেমস নারী ক্রিকেট • লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ, ১১৪ রানে জিতে ফাইনালে ভারত Logo দেশীয় শিল্প সুরক্ষা ও প্রতিযোগিতা বাড়াতে সরকারি ক্রয় আইনে সংশোধন

এই ‘ইতিহাস’ কাজী হায়াতের নয়, সমালোচনার জবাবে কাজী মারুফের বক্তব্য

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ২৫৭ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। মঙ্গলবার ।। ২৮ এপ্রিল ২০২৬ ।।

দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকা কাজী মারুফ বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সক্রিয় থাকেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) তিনি ফেসবুকে বাবার সঙ্গে একটি ছবি শেয়ার করে ‘ইতিহাস’ সিনেমার রিমেক নিয়ে চলমান সমালোচনার জবাব দিয়েছেন।

বরেণ্য নির্মাতা কাজী হায়াতের ক্যারিয়ারের অন্যতম জনপ্রিয় ও প্রশংসিত সিনেমা ‘ইতিহাস’। সম্প্রতি জানা গেছে, দীন ইসলাম নামে এক নতুন পরিচালক একই শিরোনামে একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন, যেখানে কাজী হায়াত অভিনয় করবেন। বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই অবাক হয়েছেন যে, নিজের বিখ্যাত সিনেমার নাম ব্যবহার করে নতুন একজন নির্মাতাকে কাজের সুযোগ দিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

এ প্রেক্ষাপটে ‘ইতিহাস’-এর নায়ক কাজী মারুফ নিজের অবস্থান পরিষ্কার করেছেন। বাবার পক্ষে কথা বলে তিনি জানান, নতুন ‘ইতিহাস’ সিনেমাটি আগেরটির মতো নয় এবং এতে কাজী হায়াত কেবল অভিনেতা হিসেবে যুক্ত আছেন। তিনি বলেন, বাবাকে নিয়ে কোনো মন্তব্য করার সাহস তার কখনোই ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না।

যুক্তরাষ্ট্র থেকে দেওয়া ওই পোস্টে কাজী মারুফ বাবার ব্যক্তিত্ব, আদর্শ ও চলচ্চিত্র ভাবনা নিয়ে বিস্তারিত কথা বলেন। তিনি উল্লেখ করেন, তার বাবা যা করেন, তা ভুল হলেও তার কাছে সেটাই সঠিক—কারণ তিনি তার বাবা।

বাবার প্রতি নিঃশর্ত ভালোবাসা ও শ্রদ্ধার কথা জানিয়ে তিনি বলেন, অন্য কেউ হলে হয়তো আরও কৌশলী ভাষায় বিষয়টি তুলে ধরতেন, কিন্তু তিনি নিজের অনুভূতি থেকেই সরাসরি কথা বলেছেন।

পোস্টে কাজী হায়াতের দীর্ঘ চলচ্চিত্র জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। জানান, তার বাবা বহু পুরস্কারপ্রাপ্ত নির্মাতা, যিনি অসংখ্য জনপ্রিয় সিনেমা নির্মাণ করেছেন। তবে একজন ছেলে হিসেবে তিনি বাবাকে একজন আদর্শবাদী মানুষ হিসেবেই দেখেছেন। ছাত্রজীবনে তিনি বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সবার সমান অধিকারে বিশ্বাস করতেন।

শৈশবের একটি অভিজ্ঞতার কথা তুলে ধরে কাজী মারুফ বলেন, তার বাবা কখনোই শ্রেণিভেদে বিশ্বাস করতেন না। বাসার কর্মচারীদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা করলে তিনি তা পছন্দ করতেন না—যা তার মানবিক দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন।

চলচ্চিত্র প্রসঙ্গে তিনি বাবার প্রথম সিনেমা ‘The Father’-এর কথাও উল্লেখ করেন। সে সময় স্বল্প বাজেট ও পুরোনো যন্ত্রপাতি ব্যবহার করেও সিনেমাটি নির্মাণ করেছিলেন কাজী হায়াত, যা দর্শকদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পায়।

আরেকটি আলোচিত বিষয়ে কাজী মারুফ জানান, একবার তিনি বাবাকে জিজ্ঞেস করেছিলেন কেন তিনি হিরু আলমের মতো একজনের সঙ্গে কাজ করবেন। উত্তরে কাজী হায়াত বলেছিলেন, ‘সে কি মানুষ না? তার কি অধিকার নেই?’—এই বক্তব্য থেকেই তিনি বাবার মানবিকতা উপলব্ধি করেন।

সবশেষে সাম্প্রতিক চলচ্চিত্র পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন কাজী মারুফ। তিনি বলেন, বিতর্কে না গিয়ে বরং খতিয়ে দেখা উচিত কেন ঈদের সিনেমাগুলো প্রত্যাশা পূরণ করতে পারছে না বা কেন কিছু সিনেপ্লেক্স বন্ধ হয়ে যাচ্ছে। শেষে তিনি সবার কাছে বাবার সুস্বাস্থ্য কামনায় দোয়া চান।

ট্যাগস :

এই ‘ইতিহাস’ কাজী হায়াতের নয়, সমালোচনার জবাবে কাজী মারুফের বক্তব্য

আপডেট সময় : ০৪:২৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬