ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo লেবাননের সাথে যুদ্ধবিরতির কোনো চুক্তি হবেনা : ইসরায়েলি সেনাপ্রধান Logo ১১ দলীয় জোটের সমাবেশ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা Logo ৬ বিভাগে প্রবল বর্ষণের পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা Logo ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘আসল খরচ’ হতে পারে ৪০–৫০ বিলিয়ন ডলার Logo প্রথম ভোটযুদ্ধেই বাজিমাত করলেন থালাপতি বিজয় Logo ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বর্তমান সরকার: প্রধানমন্ত্রী Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন Logo আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Logo বৃষ্টির কারণে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

তেহরানের সঙ্গে ‘খুবই ইতিবাচক’ আলোচনা হয়েছে—ট্রাম্পের মন্তব্যের পর ইসরায়েলে ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ৭২ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। মঙ্গলবার ।। ২৪ মার্চ ২০২৬ ।।

ইসরায়েলের তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন এবং শহরের কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ এ তথ্য জানিয়েছে। জরুরি সেবা সংস্থার তথ্য অনুযায়ী, একটি ক্ষেপণাস্ত্র যে স্থানে আঘাত হানে, সেখানেই ছয়জন আহত হন। প্রতিবেদনে বলা হয়, হামলার ফলে মধ্য তেল আবিবের একটি ভবন ও আশপাশের সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। এদিকে রশ হেইন এলাকায় একটি ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে, তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধারকারী দলগুলো দ্রুত ঘটনাস্থলের দিকে যাচ্ছে বলে জানিয়েছে হারেৎজ। ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, এ হামলার আগে একই দিনে তিন দফায় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। দেশের উত্তরাঞ্চলেও আঘাত হানার খবর পাওয়া গেছে। এই হামলাগুলো এমন সময় ঘটল, যখন ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘খুবই ভালো’ আলোচনা হয়েছে। তবে ইরান তার এই বক্তব্যকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে।

ট্যাগস :

তেহরানের সঙ্গে ‘খুবই ইতিবাচক’ আলোচনা হয়েছে—ট্রাম্পের মন্তব্যের পর ইসরায়েলে ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট সময় : ০৪:৪১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬