ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা Logo ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় সালাহ Logo ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন Logo প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড়, হুড়োহুড়িতে গাড়িতে পাথর ছুড়ল ভক্তরা Logo এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায়

হিরো আলম জামিনের পর সাংবাদিকদের সামনে আসবেন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ২৭০ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। বুধবার ।। ১১ মার্চ ২০২৬ ।।

জামিন পেলেন হিরো আলম, সংবাদ সম্মেলনের ঘোষণা দিলেন তিনি

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম, যিনি হিরো আলম নামে পরিচিত, জামিন পেয়েছেন। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি। জামিন পাওয়ার পর হিরো আলম সাংবাদিকদের বলেন, তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তার দাবি, “আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। তবে তারা সফল হয়নি। আজকে আমি জামিন পেয়েছি।” এছাড়া তিনি জানান, বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করতে আগামীকাল দুপুর ১২টায় ঢাকায় নিজের অফিসে সংবাদ সম্মেলন করবেন। মামলার অভিযোগ অনুযায়ী, হিরো আলম বিয়ের প্রতিশ্রুতি এবং চলচ্চিত্রে নায়িকা বানানোর আশ্বাস দিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণ করেন। পরে এক মৌলভিকে নিয়ে তাদের বিয়ে করার কথা বলা হয় এবং বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে একসাথে বসবাস শুরু হয়। অভিযোগে বলা হয়েছে, নারী অন্তঃসত্ত্বা হওয়ার পর ২০২৫ সালের ১৮ এপ্রিল তাকে বগুড়ায় হিরো আলমের নিজ বাড়িতে নিয়ে গর্ভপাতের জন্য চাপ দেওয়া হয়। রাজি না হওয়ায় ২১ এপ্রিল তাকে মারধর করা হয়, যার ফলে গুরুতর রক্তক্ষরণ হয় এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত সে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন। অভিযোগে আরও বলা হয়েছে, সিনেমা বানানোর কথা বলে হিরো আলম ওই নারীর কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা ধার নেন। হিরো আলম বগুড়ার বাড়িতে আত্মগোপনে থাকাকালীন পুলিশের উপস্থিতি টের পেয়ে ব্যক্তিগত গাড়িতে ঢাকায় পালাতে চেষ্টা করেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ তার গাড়ি ধাওয়া করে এবং শাজাহানপুর থানার সহযোগিতায় মহাসড়কে ব্যারিকেড দিয়ে তাকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

ট্যাগস :

হিরো আলম জামিনের পর সাংবাদিকদের সামনে আসবেন

আপডেট সময় : ০৩:১৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬