ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

“ঘুমের মধ্যে শেষ নিশ্বাস ত্যাগ করলেন অভিনেতা, তমাল রায় চৌধুরী”

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২৮:২১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ৩১৫ বার পঠিত

তমাল রায় চৌধুরী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ কন্ঠ ।। সোমাবার ।। ০৯ মার্চ ২০২৬ ।।

টালিউডের প্রবীণ অভিনেতা তমাল রায় চৌধুরী প্রয়াত, ঘুমেই শেষ নিশ্বাস

কলকাতা – টালিউডের দীর্ঘদিনের অভিজ্ঞ অভিনেতা তমাল রায় চৌধুরী সোমবার ভোররাতে ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি দীর্ঘদিন নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। কলকাতার আর্টিস্ট ফোরামের সদস্য দেবদূত ঘোষ মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে গৃহপরিচারিকা ডাকাডাকি করেও সাড়া না পেয়ে চিকিৎসককে খবর দেন। চিকিৎসক ঘটনাস্থলে এসে তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগের কারণে ভোররাতেই তাঁর মৃত্যু হয়েছে। তমাল রায় চৌধুরী দীর্ঘদিন টালিউডের চলচ্চিত্র ও মঞ্চনাটকে সক্রিয় ছিলেন। বড়পর্দায় তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চিরদিনই তুমি যে আমার, চ্যালেঞ্জ, জাতিস্মর, রামধনু, চাঁদের পাহাড় এবং অ্যামাজন অভিযান। বিভিন্ন চরিত্রে সাবলীল অভিনয়ের জন্য তিনি দর্শকদের কাছে বিশেষভাবে পরিচিত ছিলেন। নেতিবাচক চরিত্রে অভিনয়ের জন্য তিনি প্রশংসিত হলেও ইতিবাচক চরিত্রেও সমান দক্ষতা দেখিয়েছেন। জীবনের এক পর্যায়ে শারীরিক অসুস্থতার কারণে অভিনয় কমিয়ে দিতে বাধ্য হন; তার বুকে পেসমেকার বসানো হয়েছিল। শুটিংয়ের কারণে দূরে যাওয়া কঠিন হওয়ায় অনেক প্রস্তাব থাকলেও তিনি কাজ কমিয়ে দেন। তমাল রায় চৌধুরীর প্রয়াণের খবরে টালিউডের চলচ্চিত্র ও নাট্যদুনিয়ায় শোকের ছায়া নেমেছে। দীর্ঘ অভিনয়জীবনে নানা চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের মনে স্থায়ী স্থান করে নিয়েছেন।

ট্যাগস :

“ঘুমের মধ্যে শেষ নিশ্বাস ত্যাগ করলেন অভিনেতা, তমাল রায় চৌধুরী”

আপডেট সময় : ০৫:২৮:২১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬